1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 17, 2026, 2:44 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

পতেঙ্গা সৈকতকে প্লাস্টিকমুক্ত পর্যটন এলাকা ঘোষণার দাবিতে যুবদের উদ্যোগে অ্যাডভোকেসি কর্মসূচি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, June 22, 2025

চট্টলার কণ্ঠ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় গত বৃহস্পতিবার ১৯ জুন পতেঙ্গা সমুদ্র সৈকতে একটি গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড অফিস ও ট্যুরিস্ট পুলিশের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে এক্টিভিস্টা চট্টগ্রামের কসমিক, কায়ো বাংলাদেশ এবং একশন ফর ইয়ুথ ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচির মূল লক্ষ্য ছিল পতেঙ্গা সৈকতকে প্লাস্টিকমুক্ত পর্যটন এলাকায় পরিণত করা এবং যুবদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি যৌথ বীচ মনিটরিং কমিটি গঠন করা। এতে ৪১ নম্বর ওয়ার্ড সচিব ফারুক উল্লাহর নিকট যুব প্রতিনিধিরা লিখিতভাবে ডাস্টবিন স্থাপন এবং বীচ মনিটরিং কমিটিতে যুবদের অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

সচিব জানান, সৈকতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য সিটি কর্পোরেশন ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে এবং ডাস্টবিন স্থাপনের কাজ চলমান রয়েছে, যা আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। তিনি যুবদের অন্তর্ভুক্ত করে একটি মনিটরিং কমিটি গঠনের আশ্বাসও প্রদান করেন।

ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর কামরুজ্জামান জানান, সৈকতের নিয়মিত মনিটরিং কার্যক্রমের পাশাপাশি যুবদের সক্রিয় অংশগ্রহণ এটিকে আরও কার্যকর করবে। তিনি বলেন, দোকানদারদের ওয়ান টাইম প্লাস্টিক ও পলিথিন ব্যবহার থেকে বিরত রাখতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে যুব প্রতিনিধিরা সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং কিছু দোকানে সৃজনশীল বার্তা ও উপকরণের মাধ্যমে পরিবেশবান্ধব সচেতনতামূলক সাজসজ্জা করেন।

সম্পূর্ণ কার্যক্রমটি সমন্বয় করেন একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর নিধী চাকমা এবং ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রজেক্ট অফিসার পিকুল দাশ জয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com