চট্টলার কণ্ঠ ডেস্কঃ শরীরের তরল বর্জ্য অপসারণের একটি প্রাকৃতিক প্রক্রিয়া হলো প্রস্রাব। মূত্রাশয় থেকে মূত্রনালী দিয়ে প্রস্রাব শরীর থেকে বের হয়ে যায়। কিডনি রক্ত থেকে বর্জ্য ও অতিরিক্ত পানি পরিশোধন করার পরই তৈরি হয় প্রস্রাব। এরপর সেটি মূত্রাশয়ে জমা হয়।
মূত্রাশয় পূর্ণ হয়ে গেলে মস্তিষ্ককে সংকেত দেয় এবং অবশেষে মূত্রাশয়ের পেশি সংকুচিত এবং স্ফিঙ্কটার পেশি শিথিল হওয়ার ফলে প্রস্রাব বের হয়ে আসে।
স্বাভাবিকভাবে কতবার প্রস্রাব হওয়া উচিত
দিনে কতবার প্রস্রাব হচ্ছে, তা শরীরের কোনো রোগের সংকেত দিতে পারে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ গড়ে ২৪ ঘণ্টায় ৬-৭ বার প্রস্রাব করেন। এমনকি কোনো রকম শারীরিক সমস্যা না থাকলে দিনে ৪ থেকে ১০ বার প্রস্রাব করাও স্বাভাবিক।
তবে রাতে একাধিকবার প্রস্রাব করা স্বাস্থ্যকর নয়। সে ক্ষেত্রে এটি কোনো নির্দিষ্ট শারীরিক সমস্যার ইঙ্গিত বহন করতে পারে।
প্রস্রাব কম-বেশি হওয়ার কারণ
নির্দিষ্ট কিছু ওষুধ, হরমোনের পরিবর্তন এবং মূত্রাশয়ের ওপর চাপের কারণে প্রস্রাব কম-বেশি হতে পারে। গর্ভবতী নারীদের অস্থায়ী মূত্রাশয় নিয়ন্ত্রণের সমস্যা দেখা দেয়।
সাধারণত সন্তান জন্ম দেওয়ার ৮ সপ্তাহ পর্যন্ত বেশি প্রস্রাব হতে পারে। এ ছাড়া বয়স, মূত্রাশয়ের আকার, তরল পান করার পরিমাণ, অ্যালকোহল ও ক্যাফিন খাওয়া, শারীরিক সমস্যা যেমন ডায়াবেটিস ও মূত্রনালীর সংক্রমণ, কিছু ওষুধও কারণ হতে পারে।
কখন সতর্ক হওয়া জরুরি
যদিও প্রতিদিন চার থেকে দশবার প্রস্রাব হওয়া স্বাভাবিক। তবে এই সংখ্যার হেরফের হলে সতর্ক হওয়া জরুরি। এ ছাড়া রাতে বারবার প্রস্রাবের কারণে ঘুম থেকে ওঠার পেছনে কোনো গুরুতর সমস্যা লুকিয়ে থাকতে পারে।
সে ক্ষেত্রে কয়েকটি লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ নিন। যেমন-
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন