আফজাল হোসেন জয়:লামা (বান্দরবান) প্রতিনিধি।বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়ন পরিষদে চলছে ১০ দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ। ৩২ জন পুরুষ সদস্য এবং ৩২ জন নারী সদস্য সর্বমোট ৬৪ জন এই প্রশিক্ষণটি গ্রহণ করছেন।
গত ১৮ মে থেকে শুরু হয়ে আগামী ২৯ মে পর্যন্ত ১০ দিন ব্যাপি চলবে এই প্রশিক্ষণ।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের কে বাহিনীর মূলনীতি শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা বিষয়ক প্রাথমিক প্রশিক্ষণ ও ধারণা প্রদান করা হচ্ছে। বাহিনীর নিজস্ব প্রশিক্ষক ছাড়াও প্রতিদিন রাষ্ট্রের বিভিন্ন বিভাগের বিসিএস কর্মকর্তাগণ অতিথি বক্তা হিসেবে উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করে উদ্বুদ্ধ করছেন প্র্রশিক্ষণার্থীদের, ধারনা প্রদান করছেন প্রশিক্ষণ এর উপর নানা বিষয়ে।
আর এই ধারাবাহিকতায় আজ (২৭মে মঙ্গলবার) উপস্থিত ছিলেন ১২ আনসার ব্যাটালিয়নের পরিচালক মকসুদ রসুল। তিনি আইন শৃঙ্খলা বিষয়ে ক্লাস পরিচালনা করেন। তার ক্লাসে প্রশিক্ষণার্থীদের খুবই মনোযোগী থাকতে দেখা যায়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আঙ্গুরা বেগম, উপজেলা প্রশিক্ষক মোহাম্মদ হিরু, আজিজ নগর ইউনিয়ন দলনেতা রফিক আহমদ চৌধুরী, দলনেত্রী নাছিমা বেগম এবং হিল ভিডিপি কমান্ডার আফজাল হোসেন,জামাল মীর সহ অনেকে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন