1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 16, 2026, 3:08 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

চট্রগ্রামের আইনজীবী হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে আইনজীবী সমিতির মানববন্ধন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, November 28, 2024

চাইথোয়াইমং মারমা: রাঙ্গামাটি প্রতিনিধি:চট্টগ্রাম আদলতের এপিপি সাইফুল ইসলাম (আলিফ) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে রাঙামাটি আইনজীবি সমিতি।



বৃহস্পতিবার ২৮ নভেম্বর সকাল ১০ ঘটিকায় আদালত প্রাঙ্গানে প্রধান ফটকে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাজীব চাকমা, এ্যাডভোকেট আবদুল গাফ্ফার মুন্না ,সাবেক সভাপতি প্রবীন আইনজীবি এ্যাভোকেট মোখতার আহম্মদ, পাবলিক প্রসিউটর (পিপি) এ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে যেভাবে হত্যা করা হয়েছে, এতে আমরা ক্ষুব্ধ। আমার একজন পেশাদার ভাইকে যারা হত্যা করেছে ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক দাবি জানাচ্ছি। একই সাথে এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বক্তারা।

এই দিকে ট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে বলা হয়, হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ভিডিও ফুটেজের মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে আটক করেছে মহানগর সিএমপি। বন্দরনগরে ককটেলসহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

সিএমপি জানিয়েছে, চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও আইনজীবী হত্যার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী। খুনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও আইনজীবী খুনে মামলার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে পুলিশ গণমাধ্যম জানান।

আইনজীবী হত্যার নিন্দায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস
এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন গণমাধ্যম কে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠুতা তদন্ত এবং যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ প্রদান করেন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে ধৈর্য ধারণ এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি চট্টগ্রামের সব ঝুঁকিপূর্ণ এলাকাসহ বন্দরনগরীতে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ শান্তি শৃঙ্খলা বজায় রাখার পালন করার নির্দেশ দিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com