1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 4:24 am
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান, প্রকল্পের নথিপত্র যাচাই জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন ; সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু দাশ,কোষাধ্যক্ষ সুফল চাকমা রোয়াংছড়িতে শিশু দিবস পালিত, শিশু সুরক্ষায় সচেতনতার আহ্বান রোয়াংছড়িতে তহ্জিংডংয়ের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল

বাজারে এল নতুন স্মার্টফোন অনার এক্স৭সি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, November 16, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসছে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচার-সমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২,৯৯৯ টাকা। ১২ নভেম্বর থেকে ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে ক্রয় করা যাবে।

অবিশ্বাস্য স্থায়িত্ব, শক্তিশালী ব্যাটারি, সুপার-লার্জ স্টোরেজ ও আলট্রা-ক্লিয়ার ফটোগ্রাফির মতো দুর্দান্ত সব ফিচার সহ অনার এক্স৭সি নিয়ে আসা হয়েছে। প্রি-বুক করা ক্রেতারা ডিভাইসটির সঙ্গে একটি উইন্টার জ্যাকেট, ২ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও গ্রামীণফোনের বিশেষ ইন্টারনেট অফার উপভোগ করার সুযোগ পাবেন। এছাড়া, সৌভাগ্যবান বিজয়ীরা সারপ্রাইজ গিফট হিসেবে অনার এক্স৭সি বিনামূল্যে জিতে নেওয়ার সুযোগ পাবেন।

পাশাপাশি দারাজের ১১.১১ ক্যাম্পাইনেও অংশ নিচ্ছে অনার। ক্রেতারা দারাজ ১১.১১ ক্যাম্পেইন চলাকালীন অনার এক্স৭সি ক্রয়ে ১,০০০ টাকার ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি ও 0% ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

অনার এক্স৭সি স্মার্টফোনে কুশনিং আর্কিটেকচার ব্যবহার করেছে অনার; টেম্পার্ড গ্লাস স্ক্রিন প্রোটেকশনের কারণে ডিভাইসটির সামগ্রিক ইমপ্যাক্ট রেজিসট্যান্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ডিভাইসটি ড্রপ রেজিসট্যান্স রেটিংয়ে অনবদ্য ৫-স্টার অর্জন করে স্মার্টফোনের দৃঢ়তার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে। মানসম্মত নির্মাণের স্বীকৃতি হিসেবে ড্রপ অ্যান্ড ক্রাশ রেজিসট্যান্সের জন্য মর্যাদাপূর্ণ এসজিএস প্রিমিয়াম পারফরম্যান্স সার্টিফিকেশন অর্জন করে ডিভাইসটি। শক্তিশালী এই ফোন ডিজাইনের জন্য আইপি৬৪ রেটিংও অর্জন করেছে; ফলে, এটি ধুলোবালি ও পানি থেকেও সুরক্ষিত থাকবে।

অনার এক্স৭সি ডিভাইসটিতে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার সুপার ডিউরেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। উচ্চমান-সম্পন্ন এই ব্যাটারির কারণে এখন ২৮.৫ ঘণ্টা পর্যন্ত অনলাইন স্ট্রিমিং ও ২১.৫ ঘণ্টা পর্যন্ত ইউটিউবে ভিডিও গান শোনা যাবে। আলট্রা পাওয়ার-সেভিংস মোডের কারণে ফোনে মাত্র ২ শতাংশ চার্জ থাকলেও ৫৫ মিনিট টানা কথা বলা যাবে। হ্যান্ডসেটটির ৩৫ ওয়াট অনার সুপারচার্জ প্রযুক্তি কারণে ব্যাটারি দ্রুত চার্জ হবে।

অনার এক্স৭সি’তে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা রয়েছে। র‍্যাম টার্বো টেকনোলজি ব্যবহার করায় মাল্টিটাস্কিং ও অ্যাপ সুইচের মতো কাজ করার ক্ষেত্রে ১৬ জিবির (৮ জিবি ফিজিক্যাল ও ৮ জিবি ভার্চুয়াল) মতো অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী।

ডিভাইসটিতে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা বিস্তৃত পরিসরে অনন্য মান নিশ্চিত করে। এতে ৬.৭৭ ইঞ্চির এইচডি+ ১২০ হার্জের ডিসপ্লে, ৮ জিবি র‍্যাম ও স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। দেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ডিভাইসটির স্ক্রিন-টু-বডি রেশিও রাখা হয়েছে ৯০.৭৬ শতাংশ। নিখুঁত ও প্রাণবন্ত ভিজ্যুয়াল নিশ্চিতে এই ফোনের ডিসপ্লে ১৬.৭ মিলিয়ন রঙ এবং ১৬১০X৭২০ রেজ্যুলুশন পর্যন্ত সমর্থন করে। অনেকক্ষণ ফোন ব্যবহারের ক্ষেত্রে চোখকে সুরক্ষিত রাখতে এবং ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় নিয়ে এতে টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন নিশ্চিত করা হয়েছে। মিডনাইট ব্ল্যাক, ফরেস্ট গ্রিন ও মুনলাইট হোয়াইট – এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে অনার এক্স৭সি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com