1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 22, 2026, 5:33 pm
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান, প্রকল্পের নথিপত্র যাচাই জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন ; সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু দাশ,কোষাধ্যক্ষ সুফল চাকমা রোয়াংছড়িতে শিশু দিবস পালিত, শিশু সুরক্ষায় সচেতনতার আহ্বান রোয়াংছড়িতে তহ্জিংডংয়ের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল

থানা থেকে পালালেন আসামি যুবলীগ কর্মী,ওসিসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, September 9, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রামের লোহাগাড়ায় থানা হেফাজত থেকে এক আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দায়িত্বরত দুই উপপরিদর্শক এবং এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আজ সোমবার ০৯ সেপ্টেম্বর সকালে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও থানা সূত্রে জানা গেছে, ভোরে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলা বাজারের দক্ষিণ পাশের বাহাদুরপাড়া এলাকা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি যুবলীগের কর্মী সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। কিন্তু থানা থেকে ওই আসামি পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।

আসামি কীভাবে পালিয়ে গেলেন, তা জানতে চাইলে ওসি রাশেদুল ইসলাম বলেন, অগ্নিসংযোগের পর থানা এখনো অরক্ষিত। প্রায় ৩০ জন লোক ওই যুবলীগের কর্মীকে নিয়ে থানায় আসেন। তাঁরা তাঁকে মারধর করার চেষ্টা করছিলেন। তখন দায়িত্বরত পুলিশ কনস্টেবল ক্ষুব্ধ জনসাধারণকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই সুযোগে ওই আসামি পালিয়ে যান।

এ ঘটনায় ওসি রাশেদুল ইসলাম, উপপরিদর্শক নাছিমা আক্তার ও আমির হোসেন এবং কনস্টেবল এম এনামুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করার নির্দেশ দেন জেলা পুলিশ সুপার। একই সঙ্গে চট্টগ্রাম জেলায় যোগ দেওয়া পুলিশ পরিদর্শক আরিফুর রহমানকে লোহাগাড়া থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ও অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেলের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে যাচ্ছে। এ ছাড়াও জেলা গোয়েন্দা শাখার দুটি টিমও অভিযান অব্যাহত রেখেছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com