চট্টলার কণ্ঠ ডেস্ক: বন্যা পরবর্তী পূর্ণবাসনে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন এস আর এস ইয়ুথ ক্লাবের উদ্যোগে ফটিকছড়ি উপজেলায় ৮০ টি পরিবারে দেড় লাখ টাকা বিতরণ করা হয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) ফটিকছড়ি ভূজপুর থানার নারায়নহাট ইউনিয়ন সুন্দরপুর ও সন্দীপ কলোনী, হারুয়ালছড়ি ১,২,৩ নং ওয়ার্ড, পাইনন্দং এবং নাজিরহাট পৌরসভার সুয়াবিল ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এ মোস্তফা আরজু মাষ্টার, মোহাম্মদ শাহাজাহান,হামিদুল হক ও গণমাধ্যমকর্মী চৌধুরী মাহবুব, সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাসান,সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ উদ্দিন, অর্থ-সম্পাদক আইয়ুব পারভেজ, ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন সহ সংগঠনের সদস্যবৃন্দ প্রমুখ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন