1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 12:12 pm
সংবাদ শিরোনাম: :
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক;অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, August 21, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। 

তবে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলে মনে করছে দলটির স্থায়ী কমিটি। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের বিষয়ে দলটির এমন মনোভাবের কথা জানা গেছে। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত চেয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটির দাবি তোলারও সিদ্ধান্ত হয়।

পাশাপাশি ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে কোনো ধরনের উচ্ছ্বাস দেখাতে চায় না বিএনপি। বরং ছাত্র আন্দোলনে যেসব ছাত্র-জনতার মৃত্যু হয়েছে তাদের প্রতি সম্মান দেখানো যায় এমন কর্মসূচি পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। 

স্থায়ী কমিটির একজন সদস্য যুগান্তরকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখা হবে। তাদের কোনো কাজের বিষয়ে নেতিবাচক মন্তব্য করা হবে না।  

বৈঠক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার গঠনের আগে সরকারকে ৩ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করলেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে দলটি। বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকারকে সময় দেবে দলটি। তবে সেই সময়টা কতদিন তা ঠিক করেনি বিএনপি। 

বৈঠকে নেতারা বলেন, নির্দিষ্ট সময় দেওয়া ঠিক হবে। পরিস্থিতি অনুযায়ী সময় ঠিক করতে হবে। স্থায়ী কমিটির একজন নেতা বলেন, সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে সরকারের রাষ্ট্র সংস্কার করা উচিত। এটি একটি চলমান প্রক্রিয়া। তাই সব সেক্টরে হাত না দিয়ে গুরুত্বপূর্ণ খাতে সংস্কার করতে হবে। বিএনপি এই মুহূর্তে সরকারকে দ্রুত সময়ে নির্বাচনের দাবি জানাবে। সরকারকে সমর্থন ও সহযোগিতার আশ্বাস থাকবে তাদের বক্তব্যে।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রথম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সরকার গঠন ও তাদের কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। শুরুতে নতুন দুই সদস্য, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে অভিনন্দন জানানো হয়। 

সোমবার এক অনুষ্ঠানে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে এই অন্তর্বর্তী সরকার এসেছে। তাদের প্রধান কাজ হচ্ছে, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার রেখে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময় দরকার। একটি সঠিক সুন্দর নির্বাচন করতেও একটা সময়ের দরকার।

সেই সময় অবশ্যই এ দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে দেবে।’ অন্তর্বর্তীকালীন সরকার গত ১১ দিনে যেসব পদক্ষেপ নিয়েছে তারও ভ‚য়সী প্রশংসা করেন বিএনপি মহাসচিব।

বিএনপি নেতারা মনে করছেন, হাজারও ছাত্র-জনতার মৃত্যু এবং রক্তের বিনিময়ে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের নির্মম পতন হয়েছে।

বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। তবে মানুষের মনে দীর্ঘ ১৬ বছরে শেখ হাসিনার নিষ্ঠুর নির্যাতন-নিপীড়নের ক্ষত রয়ে গেছে। তাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ না করার নীতিগতভাবে সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে নিহত ছাত্র-জনতার কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং হতাহতদের পরিবারের খোঁজ নেওয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে রাজপথে থাকার বিষয়ে আলোচনা হয়েছে।  

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com