1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 1:19 pm
সংবাদ শিরোনাম: :
ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান, প্রকল্পের নথিপত্র যাচাই

সুয়াবিল শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, November 14, 2026

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট কর্তৃক পরিচালিত সুয়াবিল শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসার উদ্যোগে ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ী ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) মাদরাসা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন, উপদেষ্টা, এস জেড এইচ এম ট্রাস্ট, অধ্যাপক, ইস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট ও সদস্য সচিব মুহাম্মদ আমিরুল ইসলাম রিয়াজ এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা উন্নয়ন উপ কমিটির সভাপতি, মেসার্স হযরত খাজা গরিবে নেওয়াজ (র.) অটো রাইস মিলের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন কোম্পানি।

উদ্বোধক ছিলেন মাদরাসা কমিটির সহ সভাপতি ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য জনাব মোহাম্মদ লোকমান হোসেন ফকির। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ জাফর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস জেড এইচ এম ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা জনাব মোহাম্মদ তানভির হোসাইন,ট্রাস্টের শিক্ষা সেল সদস্য বাবু বটন কুমার দে, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সুয়াবিল দায়রা শরিফ শাখার প্রবাসী পরিষদ সদস্য জনাব মোহাম্মদ এরশাদ। মাদরাসা উন্নয়ন উপ কমিটির সহ সভাপতি জনাব মোহাম্মদ আবদুস সালাম মেম্বার। সংবর্ধিত অতিথি ছিলেন, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, জনাব মোহাম্মদ মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদরাসা উন্নয়ন উপ কমিটির শিক্ষানুরাগী সদস্য জনাব মোহাম্মদ শাহজান উদ্দিন শান্ত।

আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জিয়াউর রহমান,সাংবাদিক শ্যামল নন্দী,খোরশেদুল আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ আবদুল আজিজ আসিফ, শাহাদাত হোসেন বাবলু,এছাড়াও আমন্ত্রিত অতিথি, শিক্ষাবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ। বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষপর্বে মিলাদ-কিয়াম পরিচালনা করেন মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মুহাম্মদ আমিরুল ইসলাম রিয়াজ এবং মোনাজাত পরিচালনা করেন পশ্চিম সুয়াবিল হযরত ইউনুস খলিফা (র.) জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবুল কাসেম ফারুকী (ম.)। এতে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত, মাদরাসার সার্বিক উন্নতি এবং সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করা হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com