1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 1:19 pm
সংবাদ শিরোনাম: :
ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান, প্রকল্পের নথিপত্র যাচাই

পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, November 11, 2026

পুলিশ জনগণের বন্ধু—এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও মানবিক আচরণকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী।


পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে পারভেজ আলী সততা,সাহস ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক আস্থা অর্জন করেছেন।

তার সম্পর্কে উল্লেখযোগ্য কিছু দিক:
★যোগদান: তিনি গত ৩০ মে ২০২ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
★মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: যোগদানের পর থেকেই তিনি পতেঙ্গা এলাকা থেকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করছেন।


★জনসেবা ও উন্নয়ন: আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মানুষের সাধারণ নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিভিন্ন সেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন, যেমন ভোক্তা অধিকারের অভিযানে সহযোগিতা করা।


বিমানবন্দর ও দেশের অন্যতম পর্যটনকেন্দ্র পতেঙ্গা সমুদ্রসৈকত ঘিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় প্রতিদিন দেশি-বিদেশি পর্যটক, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ হাজারো মানুষের চলাচল।
ফলে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং
পতেঙ্গা সমুদ্র সৈকত নিরবিচ্ছিন্ন মনিটরিং এর আওতায় এনেছেন।
যা কিনা জনবান্ধব পুলিশিং এর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

★সাধারণ মানুষের নিরাপত্তাঃ
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছেন তিনি।

★কিশোর গ্যাং দমনঃ
মাদক, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং কালচার, কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে স্থানীয়দের সাথে নিয়ে পুলিশি উঠান বৈঠক তৎপরতা জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছেন ওসি পারভেজ আলী।

★স্থানীয়দের প্রত্যাশাঃ
আইনশৃঙ্খলা রক্ষায় চলমান উদ্যোগের পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি, অপরাধের তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার বিষয়টি সামনে রাখছে পতেঙ্গা থানা পুলিশ।
সর্বপরী এলাকাবাসী প্রত্যাশা করেন ওসি পারভেজ আলীর নেতৃত্বে পতেঙ্গা থানার অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে এবং অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ পতেঙ্গা গড়ে উঠবে।একজন পুলিশ কর্মকর্তার প্রকৃত সাফল্য শুধু অপরাধী গ্রেপ্তারে নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করা এবং সাধারণ মানুষের মনে নিরাপত্তার অনুভূতি তৈরি করা।

এ সকল প্রসঙ্গে ওসি পারভেজ আলী গণমাধ্যমকে বলেন, পুলিশের মূল দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা তৈরি হলে অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে। সাধারণ মানুষের যেকোনো আইনগত সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।তিনি আরও মনে করেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। শিক্ষা, খেলাধুলা ও সুস্থ সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা গেলে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা পাওয়ার পথ সহজ করাও জনবান্ধব পুলিশিংয়ের গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরো বলেন সততা, পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com