চট্টগ্রামের নবনিযুক্ত জেলা ও দায়রা জজ বাহাদুর জনাব কাজী আব্দুল হান্নানকে আজ বুধবার ১ জুলাই জেলা লিগ্যাল এইড অফিস, চট্টগ্রামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) জনাব সুব্রত দাশ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা জজ এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ আবদুল হালিম, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জনাব রূপন কুমার দাশ, যুগ্ম জেলা ও দায়রা জজ আরফাতুল রাকিব সহ জেলা লিগ্যাল এইড অফিস, চট্টগ্রামের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় নতুন জেলা জজ জেলা লিগ্যাল এইড এর কার্যক্রমকে আরো অধিকতর বেগবান করার উপর গুরুত্বারোপ করা সহ অসহায় ও দরিদ্র বিচার প্রার্থীর জন্য সরকারি
আইনি সহায়তা সহজিকরণের নিমিত্ত গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন