1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 2, 2026, 10:59 am
সংবাদ শিরোনাম: :
যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা

রেলওয়ে পূর্বাঞ্চলে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে মামলা; ভুক্তভোগীকে চাকরিচ্যুত ও নানাভাবে হয়রানির অভিযোগ!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, March 5, 2026

অভিযুক্তকে বাঁচাতে মরিয়া ঊর্ধ্বতনরা এমন অভিযোগও করেছেন ভুক্তভোগী ! দিলেন আত্মহত্যার হুমকি!


চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের অফিস সহকারী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে । এ ঘটনায় আদালতে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। পরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এদিকে ভুক্তভোগী নারীকে চাকরি করতে দিচ্ছে না এমন অভিযোগ থাকলেও বহাল তবিয়তে আছেন অভিযুক্ত মামুন।

অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, দুই কর্মচারীর মধ্যে কর্মস্থল থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাসে ওই নারী তার আগের স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কথিত প্রেমিকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে একই ফ্ল্যাটে এক বছর ধরে বসবাস করেন। তবে বিয়ের কথা উঠলেই তালবাহানা শুরু করেন প্রেমিক। একপর্যায়ে আদালতে নারী ও শিশু নির্যাতনের মামলা করায় ভুক্তভোগী ওই নারীকে মারধর করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে।

মামলার নথি ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের সংকেত বিভাগের অস্থায়ী নারী কর্মচারী সঙ্গে একই অফিসের অফিস সহকারী আবদুল্লাহ আল মামুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি। সম্পর্ক গভীর হলে মামুন তাকে বিয়ে করবেন, এমন আশ্বাস দেন। ওই আশ্বাসে ভুক্তভোগী নারী ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তার আগের স্বামীকে তালাক দেন।

এরপর একই বছরের ১ অক্টোবর নগরের ওয়াসা মোড় এলাকার একটি ফ্ল্যাটে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন তারা। তবে পরে বিয়ের বিষয়টি সামনে এলে মামুন নানা অজুহাতে তালবাহানা করতে থাকেন বলে অভিযোগ। 

ভুক্তভোগীর অভিযোগ, চলতি বছরের ২৭ অক্টোবর তিনি বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। এর আগে ৪ ডিসেম্বর শারীরিক নির্যাতনের অভিযোগে কোতোয়ালি থানায় আরেকটি অভিযোগ করেন তিনি। এসব অভিযোগ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাপরিচালকের কাছেও লিখিতভাবে জানানো হয়েছে।

ওই নারীর আরও অভিযোগ, মামলা তুলে নেওয়ার জন্য মামুন তাকে নিয়মিত হুমকি দিয়ে আসছেন। গত ৪ নভেম্বর দুপুরে সিআরবি কার্যালয়ে কর্মরত অবস্থায় মামুন ও তার সহযোগীরা তাকে একটি কক্ষে ডেকে নিয়ে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে হয়।

ভুক্তভোগী নারী বলেন, ‘স্বামী-স্ত্রী পরিচয়ে আমরা প্রায় দুই বছর একসঙ্গে বসবাস করেছি। চলতি বছর বিয়ের জন্য চাপ দিলে তিনি মারধর শুরু করেন। আমি দুই মাসের অন্তঃসত্ত্বা হলে তিনি কৌশলে ওষুধ খাইয়ে তা নষ্ট করেন। এখন মামলা করায় আমাকে হুমকি দেওয়া হচ্ছে, কর্মস্থল বদলি করে হয়রানি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, মামুন রেলওয়ের স্থায়ী কর্মচারী হওয়ায় তার কথায় কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে। এর ফলে গত ২০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত তাকে তিনবার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। ‘আমি অসহায়ের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমাকে বারবার মামলা তুলে নিতে চাপ দিচ্ছে।

এদিকে ভুক্তভোগী নারীর অভিযোগ  মামলা করার পর থেকে তাকে নিয়মিত হুমকি দিচ্ছে মামুনের লোকজন৷  ৪ বছর ধরে  অফিস সহায়ক হিসেবে সিআরবিতে কাজ করে আসলেও  তাকে গত বছরের ৪ ডিসেম্বর  জংশন কেবিনের  লাইনে খালাসি হিসেবে বদলি করা হয়।  সাধারণত রেললাইনের এসব কাজ পুরুষেরাই করে থাকেন। তবে ভুক্তভোগীকে শাস্তি হিসেবে রোদের মধ্যে কাজ দেওয়া হয়। এতে ভুক্তভোগী নারী অসুস্থ হয়ে পড়েন।বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সংকেত বিভাগের  উদ্ধতন  উপ- সহকারী প্রকৌশলী (সংকেত) ও বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (পূর্ব) মোস্তাফিজুর রহমান মিলে ভুক্তভোগীকে নানা ধরনের হয়রানি করেন বলে অভিযোগ করেছে। এমনকি মোস্তাফিজুর রহমান গত বছরের ১৫ ডিসেম্বর তার  টাইগারপাস  ভাড়া বাসার সামনে ডেকে মামলা তুলে নিতে বলেন।  সর্বশেষ ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনের দিন কর্মস্থলে না আসায় তাকে কৌশলে অনুপস্থিত দেখিয়ে ডিউটিতে না আসার জন্য নির্দেশ দিয়েছেন  সংকেত বিভাগের উর্ধতন  উপ-সহকারী মুরাদ হোসেন।এদিকে গত ঘটনা তদন্ত ২৩ ডিসেম্বর তদন্ত কমিটি গঠন  করা হলেও প্রতিবেদন নিয়ে চলছে লুকোচুরি। অভিযুক্ত আবদুল্লাহ আল মামুন চাকরিতে বহাল থাকলেও  মামলার জেরে হয়রানির শিকার ভুক্তভোগী নারী।

ভুক্তভোগী নারী বলেন,আমি ধর্ষণের বিচার চেয়ে আদালতে মামলা করেছি। সেটির বিচার আদালত দিবে। কিন্তু রেলওয়ের করা তদন্ত কমিটির  প্রতিবেদন নিয়ে চলছে লুকোচুরি। অভিযুক্ত চাকরিতে বহাল থাকলেও আমাকে নানা ধরণের হয়রানির পর কৌশলে অনুপস্থিত দেখিয়ে মৌখিকভাবে অফিসে আসতে নিষেধ করেছেন সংকেত বিভাগের উর্ধতন উপ সহকারী মুরাদ হোসেন। আমি পবিত্র রমযান মাসে চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।আমি বিচার না পেলে সবার নাম প্রকাশ করে আত্মহত্যা করবো।

অভিযুক্ত আবদুল্লাহ আল মামুনের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরবর্তীতে মেসেজ দিয়েও কোন সাড়া না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এই অভিযোগের বিষয়ে জানেন কিনা এবং কি ব্যবস্থা নিয়েছেন জানতে রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার মোঃ সুবক্তগীনকে ফোন করলে তিনি রেলওয়ে পূর্বাঞ্চলের সংকেত ও টেলিযোগাযোগ বিভাগের প্রধান প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী’র সাথে কথা বলার পরামর্শ দেন।

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের সংকেত ও টেলিযোগাযোগ বিভাগের প্রধান প্রকৌশলী সুশীল কুমার হালদারকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের সংকেত ও টেলিযোগাযোগ বিভাগের (সিএসটিই-পূর্ব) অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারেক মোহাম্মদ শামছ তুষারকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ে সংকেত বিভাগের  উদ্ধতন  উপ- সহকারী প্রকৌশলী মুরাদ হোসেনকে ফোন করা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং তিনি ঘটনার সাথে কোন ভাবে জড়িত নন বলে জানান। হয়রানী করার বিষয়টি তিনি এড়িয়ে যান।

অভিযোগের বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (পূর্ব) মোস্তাফিজুর রহমান বারবার ফোন করে এবং মেসেজ দিয়েও কোন সাড়া না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com