চট্টলার কণ্ঠ ডেস্ক:আগামীকাল রোববার (৪ আগস্ট) থেকে ১২টি সিটি করপোরেশন বাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও তা আপাতত হচ্ছে না। আজ শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকবে।
এর আগে গত বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আগামী রোববার (৪ আগস্ট) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হবে শ্রেণি কার্যক্রম। তবে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ওই দিন থেকে শ্রেণি কার্যক্রম শুরু হবে না।
১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪ আগস্ট থেকে শুরু হবে না শ্রেণি কার্যক্রম।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন