1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি বাজারে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফেরাতে ইউএনওর পরিদর্শন সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা

১৭২ কোটি টাকা ব্যয়ে লামা পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

আফজাল হোসেন জয়।লামা ( বান্দরবান) প্রতিনিধি। বান্দরবানের লামা পৌর এলাকায় প্রতিদিন প্রায় ৪০ লাখ লিটার পানি উৎপাদনের লক্ষ্য নিয়ে ‘লামা পৌর পানি সরবরাহ প্রকল্পের’ কাজ শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।



একই প্রকল্পে ১৬৪৩টি পাবলিক ও হাউজ হোল্ড টয়লেট নির্মাণ ও সংস্কার করা হবে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭২ কোটি টাকা। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর যৌথ অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৪ সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হওয়ার কথা জানান সংশ্লিষ্ঠ কর্মকর্তা।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লামা উপজেলা অফিস সূত্রে জানা যায়, লামা পৌর এলাকায় বর্তমানে দৈনিক পানির চাহিদা প্রায় ২০ লাখ লিটার। অতীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লামায় পানি সরবরাহ লাইনের কাজ করলেও নানা সমস্যার কারণে প্রকল্পটি সম্পন্ন হয়েও পানি সরবরাহ শুরু হয়নি। বর্তমানে লামা পৌরসভার এক মাত্র পানি সরবরাহ প্রকল্পটি গড়ে ৪ থেকে ৫ লাখ লিটার পর্যন্ত পানি সরবরাহ করতে পারে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। লামা পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ প্রচেষ্টায় এবং এডিবি’র অর্থায়নে অবশেষে লামা পৌর এলাকার নিরাপদ পানির সমস্যা সমাধানে “পার্বত্য চট্টগ্রাম সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন” শীর্ষক প্রকল্পের কাজ শুরু হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আরও জানায়, এই প্রকল্পের অধীনে লামা পৌর এলাকায় বিভিন্ন আকারের ১০০ কিলোমিটার পাইপ স্থাপন, ৬ লাখ ৮০ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ২টি ওভারহেড ট্যাংক নির্মাণ, ৫ লাখ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ওভার গ্রাউন্ড রিজার্ভার নির্মাণ, একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ, ১টি সলিড ওয়েস্ট ও ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট প্ল্যান্ট নির্মাণ, ১২টি পাবলিক টয়লেট নির্মাণ, ৬টি পাবলিক টয়লেট সংস্কার, ৮৫৭টি হাউজনহোল্ড টয়লেট নির্মাণ এবং ৭৬৮টি বিদ্যমান টয়লেটে সেফটি ট্যাংক স্থাপন করা হবে। ইতিমধ্যে পাইপ স্থাপন/লেইনের কাজ শুরু হয়েছে, যা ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জিলানি ট্রেডার্স সম্পন্ন করছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জিলানি ট্রেডার্সের পক্ষে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শামীম সিকদার বলেন, প্রকল্পের নকশা অনুযায়ী পাইপলাইন স্থাপন করা হচ্ছে। রিজার্ভ ট্যাংক ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের প্রস্তুতি চলছে। লামা পৌরসভা থেকে হাউজ হোল্ড টয়লেটের আবেদন সংগ্রহ করা হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লামার সহকারী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, লামা পৌর এলাকায় বরাবরই নিরাপদ সুপেয় পানির সংকট রয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে পৌর এলাকার নিরাপদ পানির সমস্যার স্থায়ী সমাধান হবে। একি সাথে পৌর এলাকার মানুষ স্যানিটেশন সুবিধা পাবে। তিনি আরও বলেন, এই কাজে উপজেলা প্রশাসন ও লামা পৌরসভা প্রয়োজনীয় সহায়তা করছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com