হুলাইন ছালেহ-নূর ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণ সাজানো হয় রঙিন ব্যানার, ফেস্টুন ও পতাকায়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দর্শকদের উৎসাহব্যঞ্জক উপস্থিতি এবং প্রাণবন্ত পরিবেশে কলেজ ক্যাম্পাস পরিণত হয় এক আনন্দমুখর ক্রীড়াঙ্গনে। এ আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সুস্থ মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১১ জানুয়ারি’২৬ সকালে জাতীয় সংগীত পরিবেশন ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এন. এম. ফখরুদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইসহাক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সদস্য কলামিস্ট মুহাম্মদ মুসা খান এবং অ্যাডভোকেট মুজিবুর রহমান খান।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি, সহনশীলতা ও নৈতিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান এবং এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ শরীর ও প্রগতিশীল মানসিকতা গঠনে অপরিহার্য। এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বগুণ বিকাশ এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে কলেজ প্রশাসন এ ধরনের ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এস এম আরিফুল হক নিজামী’র সার্বিক তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন- বাংলা বিভাগের অধ্যাপক মুহাম্মদ জুনাইদ । ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিচারকমণ্ডলীর দায়িত্ব দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করেন কলেজের সম্মানিত শিক্ষকমণ্ডলী।

দু’দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় রোভার স্কাউট ও বিএনসিসি ক্যাডেটরা বিভিন্ন নৈপুণ্য প্রদর্শন করেন। প্রতিযোগিতায় -ছাত্রছাত্রীদের দৌড়, লং জাম্প, হাই জাম্প, রিলে রেসসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন