চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছিনতাই কাজে জড়িত এমন একটি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই চক্রের এক সদস্য হানিফ বাসের সুপারভাইজার।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— চট্টগ্রাম-কক্সবাজার যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসের সুপারভাইজার মো. ওসমান গনি (২৫), মো. দেলোয়ার হোসেন (২৫), মো. আরমান (৩১), মো. ইব্রাহিম (২৯), মো. রাজু (২৯), বিজয় বড়ুয়া (২৩), মো. আজগর আলী (২১), মো. ইমরান হোসেন বাপ্পী (২১), মো. সুমন (২৮), এবং মো. কবির (৪২)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তাররা সবাই ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তাদের ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন