চট্টলার কণ্ঠ ডেস্কঃচট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইকবাল চৌধুরী প্রকাশ ‘বাটি’ ইকবালকে গ্রেপ্তার করে করেছে র্যাব-৭। শনিবার (২৩ নভেম্বর) রাত সোয়া আটটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইকবাল (৩৫) রাঙ্গুনিয়ার লালানগর এলাকার নূর মিয়ার ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইকবাল চৌধুরী প্রকাশ বাটি ইকবাল রাঙ্গুনিয়া থানার ধামাইরহাট বাজার এলাকায় অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৫ বছর চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন স্থানে সে আত্মগোপনে ছিল।
ইকবালের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ ৩টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন