চট্টলার কণ্ঠ ডেস্ক: সেন্টমার্টিন দ্বীপের শতাধিক অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ বৃহস্পতিবার ২৩ জানুয়ারি সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজিএস তাজউদ্দীন কর্তৃক বিসিজি স্টেশন সেন্টমার্টিন এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে।
এসময় কোস্ট গার্ডের চিকিৎসক ও মেডিকেল এসিস্টেন্টগণ সেন্টমার্টিন দ্বীপের শতাধিক অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পেইনের নের্তৃত্ব দিয়েছেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার নাঈম হাসান, এএমসি।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন