চট্টলার কণ্ঠ ডেস্কঃ কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আহত সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন (২৩) কক্সবাজার জেলার চকরিয়া থানায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে ডাকাত দলের সদস্যের হামলায় গুরুতর হন। এরপর তিনি আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টা ৫০মিনিটের দিকে চকরিয়া মালুমঘাটস্থ খ্রিস্টান মিশনারি হাসপাতালে ইন্তেকাল করেন।
|
মৃত্যুকালে তিনি মা, বাবা ও এক বোনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন