1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 9:04 am
সংবাদ শিরোনাম: :
শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা,মিলাদ ও জিকিরে সেমা মাহ্ফিল অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, August 31, 2026

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও জিকিরে সেমা মাহ্ফিল রবিবার (৩০ আগস্ট) ঐতিহ্যবাহী সুয়াবিল দায়রা শরিফে অনুষ্ঠিত হয়েছে।

মাহ্ফিলে অত্র শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল আজিজ আসিফ ও মুহাম্মদ আমিরুল রিয়াজের যৌথ সঞ্চালনায় এবং শাখার সভাপতি মুহাম্মদ শাহাজান উদ্দীন শান্তের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাহ্ফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান উদ্দিন হোসাইন আযহারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি মুহাম্মদ বেলাল উদ্দিন কোম্পানি সাহেব। এসময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সিনিয়র সদস্য ও অত্র শাখার প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ লোকমান হোসেন (ফকির), কেন্দ্রীয় পরিষদের সদস্য জনাব মুহাম্মদ কাজী হারেছ।

আলোচনা সভায় বক্তারা রাসূলুল্লাহ এর পবিত্র জীবন, মানবিকতা, উত্তম চরিত্র ও জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, রাসূলুল্লাহ মানুষের প্রতি দয়া, ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শনের শিক্ষা দিয়েছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করেছেন। তাঁরা আরও বলেন, অন্যায়, জুলুম, অহংকার ও হিংসা পরিহার করে শান্তি, ন্যায় ও মানবতার পথে চলাই রাসূলুল্লাহ এর শিক্ষা। পরিবার, প্রতিবেশী, এতিম, দরিদ্র ও সমাজের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুস সালাম মেম্বার,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বারমাসিয়া শাখার উপদেষ্টা শফিউল আলম ,মুহাম্মদ ফুল মিয়া, মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ জানে আলম, সাংবাদিক শ্যামল নন্দী, মুহাম্মদ হুমায়ুন,সরওয়ার কামাল মুন্সি, জিয়াউর রহমান, খোরশেদ আলম,শাহেদ আলী, শাহাদাৎ হোসেন বাবলু সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশেকানে রাসূল মাহ্ফিলে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আবু তাহের মাইজভাণ্ডারী। পরে মোনাজাত পরিচালনা করেন প্রধান মেহমান মাওলানা মুহাম্মদ আবুল কাশেম ফারুকি।

আলোচনা সভা ও মিলাদ শেষে অনুষ্ঠিত হয় জিকিরে সেমা মাহ্ফিল। এতে সেমা পরিবেশন করেন কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য জনাব মুহাম্মদ কাজী হারেছ, শিল্পী মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ সেলিম ও আবদুস সত্তার।মাহ্ফিল শেষে দেশ, জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com