1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 1, 2026, 10:30 am
সংবাদ শিরোনাম: :
এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ

সিডিএ’র নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের পর এবার পরীক্ষা না দিয়েও পাস!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, January 19, 2026

নানা অনিয়মে জর্জড়িত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জনবল নিয়োগে এবার লিখিত পরীক্ষা না দিয়েই পাশ করার অভিযোগ ওঠেছে।
জানা যায়, জানা যায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জুনিয়র হিসাব রক্ষক, সাঁট লিপিকার কাম-কম্পিউটার অপারেটর, মার্কেট সুপারিনটেনডেন্ট, সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, ড্রাফটসম্যান, ড্রাইভার, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, মেইনটেন্যান্স ইন্সপেক্টর, সহকারী ক্যাশিয়ার, ইমারত পরিদর্শক ও সার্ভেয়ার পদের লিখিত পরীক্ষা গত ১৭ জানুয়ারী সকাল ১০ টা হতে সাড়ে ১১টা পর্যন্ত গভ. মুসলিম হাই স্কুল, কলেজিয়েট স্কুল ও নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পরের দিন ১৮ জানুয়ারি ফলাফল প্রকাশ করা হয়েছে। সেই পরীক্ষায় ২জন প্রার্থী পরীক্ষায় অংশ নেয়নি বলে জানিয়েছেন ওই রুল নম্বরের আশেপাশে থাকা রুল নম্বরধারী একাধিক পরীক্ষাথী। কিন্তু পরীক্ষায় অংশ না নিয়েও প্রকাশিত ফলাফলে তাদের পাশ দেখিয়েছে সিডিএ। ওই ২ পরীক্ষর্থীর রোল নাম্বার হচ্ছে ১৭২৭০৫, ১৭২৭০৭। এছাড়া নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোবাইল দেখে পরীক্ষা দেয়ার অভিযোগ করেছেন একাধিক পরীক্ষার্থী। এসব ঘটনায় সিডিএ ও সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ ওঠেছে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, সচিব রবীন্দ্র চাকমা ও ভূমি মূল্যায়ন কর্মকর্তা মো. আলমগীর খানের তৎপরতায় অফিস পিয়ন মোহাম্মদ বাদশার যোগসাজসে এসব অপকর্মের জন্ম দিয়েছে।
উচ্চ আদালতে মামলা, মামলা চলমান বিষয়ে হস্তক্ষেপ না করতে বোর্ড সভার সিদ্ধান্ত, মন্ত্রণালয়ে শ্রমিক নেতার লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চলমান রেখেছে কর্তৃপক্ষ। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ঘুষের বিনিময়ে নিয়োগের স্বীকারোক্তি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশসহ নানা অনিয়ম নিয়ে এর আগেও অনেক সমালোচনার জন্ম দিয়েছে সিডিএ। এতোসব অনিয়মের মধ্যে তদন্ত হয়নি একটিরও। তারই সূত্র ধরে এবার পরীক্ষা না দিয়েই পাশ হওয়ার মতো ঘটনার জন্ম দিয়েছে সিডিএ।


জানা যায়, সিডিএ সচিব রবীন্দ্র চাকমার ইমু ব্যবহার করে নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিক্রির অভিযোগ ওঠেছিল, সেই সময় ইমু হ্যাক করা হয়েছে বলে তৃতীয় পক্ষের একজন ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিল কিন্তু সচিবের পক্ষে আইনগত কোন ব্যবস্থা নেয়া হয়নি। পরীক্ষার কয়েকদিন আগে প্রশ্ন বিক্রির টাকা আনতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধৃত হয় রায়হান নামের এক লোক। সে সচিব নূর মোহাম্মদ বাদশার ছেলের বন্ধু বলে জানায়। পরে সিডিএ’র পক্ষ থেকে রায়হান ও রাফি নামের ২ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে সিডিএ সচিব জানিয়েছিলেন।

এই ঘটনায় খোজ নিতে গিয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ গণমাধ্যমে বলেছিলেন সিডিএ’র লোকজন যাকে থানায় হস্তান্তর করেছে তারাই আবার কোন অভিযোগ নাই মর্মে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে। তাহলে পুলিশে হস্তান্তর মুলত প্রশ্নফাঁসকে ধামাচাপা দেয়ার নাটক ছিল বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র মনে করছেন।


সূত্র জানায়, সিডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানের অফিসে সাময়িক কর্মরত আশরাফুল ইসলাম (মাসুক বাবু), এস্টেট অফিসার (বিল্ডিং) সাদেকুর রহমানের ড্রাইভার জনৈক চাকমা বাবু, অফিস সহকারী পিপলু নাথের ঘনিষ্ট বেশ কয়েকজনের পাসের খবরে সিডিএ অফিসে কানাঘুষা ও তোলপাড় চলছে। করণিক ভুল দেখিয়ে একজনের স্থলে অন্যজনকে নিয়োগ দেবার পায়তারা চলছে। চলছে নিয়োগ বাণিজ্য নিয়ে নানান কথাও। নাম প্রকাশে অনিচ্ছুক সিডিএ সংশ্লিষ্ট লোকজন এসব তথ্য জানান।


সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমানকে অনেকেই খুব ভালো মানুষ বলে জানেন কিন্তু তাঁর মন্ত্রণালয়ের অধীন সিডিএ’র জনবল নিয়োগে এতোসব নাটকীয় কর্মকান্ড ঘটার পরেও প্রয়োজনীয় কোন ব্যবস্থা না নেওয়ায় তাঁর সততা নিয়ে প্রশ্ন ওঠেছে। রোল নং ১৭২৭০২ পরীক্ষার্থীর কেন্দ্র প্রবেশপত্রে গভ.মুসলিম হাই স্কুল ছাপিয়ে দিলেও মূলত ওই পরীক্ষার্থীর কেন্দ্র ছিল কলেজিয়েট হাইস্কুল। ফলে ওই প্রার্থীকে দুই কেন্দ্র্রে যেতে হয়েছে। এই রকম আরো অনেক প্রার্থীর বেলায়ও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। যোগ্য অনেক প্রার্থীরা ডাকযোগে প্রবেশ পত্র পায়নি। খুব কম সময়ের ব্যবধানে ডাকে প্রবেশ পত্র পাঠানো সিদ্ধান্ত সঠিক হয়নি বলে সচেতনমহল ধারণা করছে।
পরীক্ষার্থীদের ডাকযোগে প্রবেশ পত্র দেবার নামে প্রবেশপত্র না পাবার আগেই পরীক্ষা নিয়ে নেয়া , তরিঘড়ি করে ফল প্রকাশ, মেধাবীদের বাদ দিয়ে সিডিএ’র কর্মকর্তাদের নিকটজনদেরকে পাস দেখানো, প্রবেশপত্রে রোল নং ও কেন্দ্র ভুল ছাপিয়ে পরীক্ষাদের হয়রানি ও সময়ক্ষেপণ করা সর্বোপরি পত্রিকার বিজ্ঞাপনেও ভুল ‘তারিখ’ ও ‘বার’ ছাপিয়ে নানান অসংগতি ও বিভ্রান্তি তৈরী করে সিডিএ’র ভাবমূর্তি নগরবাসীর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে ।
এসব বিষয়ে জানতে সিডিএ’র সচিব রবীন্দ্র চাকমার মোবাইলে কল দিলেও ফোন রিসিভ না হওয়ায় তার বক্তব্য জানা যায়নি। মেসেজ দিয়েও সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গতবছরের ২১ অক্টোবর ৩১টি পদের অনুকূলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সিডিএ। নিয়মমতো পে-অর্ডারসহ আবেদন জমা দিয়েও যথাসময়ে প্রবেশপত্র পায়নি অনেকে আবার অনেককে পড়তে হয়েছে ভোগান্তিতে। তাদের অনৈতিক ফায়দার পায়তারা না থাকলে অণলাইন ডিভাইসের মাধ্যমে দ্রুত প্রবেশপত্র পাঠাতে পারতো। ফলে ভোগান্তি হতো না।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com