চট্টলার কণ্ঠ ডেস্ক:চট্টগ্রামের সাংগু নদীর মোহনা হতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ ৫ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
গতকাল মঙ্গলবার ১১ মার্চ মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন সাংগু কর্তৃক সাংগু নদীর মোহনা সংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনা করা হয়।
আটককৃত আটককৃত পাচারকারীরা হলেন,জাহিদুল ইসলাম (৩৭), সাকের (৪৪), আমির হোসেন (৬৫), হাফেজ (৫০) এবং সাইফুল হক (৩৭) রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
টহলচলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে টহল দল কর্তৃক থামার সংকেত দিলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড টহল দল বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটি তল্লাশী করে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে ১,০০০ লিটার ডিজেল, ১২ কেজি খেজুর, ৪ টি মোবাইল, ১ টি পিতলের আয়রন, ১ টি পিতলের পানের বাক্স, ২ বস্তা বস্ত্র সামগ্রীসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত সকল মালামাল, বোট ও পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন