1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 1, 2026, 9:11 am
সংবাদ শিরোনাম: :
এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ

সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম–দুর্নীতি;ফেঁসে যাচ্ছেন চসিকের সেই সুদীপ-ঝুলনসহ জড়িতরা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, July 31, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইসোলেশন সেন্টারের যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনাকাটায় অস্বাভাবিক ব্যয় দেখানো হয়। বিভিন্ন সরঞ্জাম কেনা হয় দ্বিগুণ দামে। এমনকি টেন্ডার ছাড়া পছন্দের প্রতিষ্ঠানকে দেওয়া হয় কাজ। এনিয়ে অভিযোগ গড়িয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। দুদকের তদন্তে উঠে এসেছে অনিয়মের ফিরিস্তি।

এই অনিয়ম নিয়ে (১৮ এপ্রিল) বিকেল তিনটায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চট্টগ্রাম বিভাগের পরিচালকের কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের (স্থানীয় সরকার শাখা) এক নোটিশে বলা হয়, স্থানীয় সরকার বিভাগ (সিটি কর্পোরেশন-২ শাখা) ২০ ফেব্রুয়ারি তারিখের ৪৬,০০,০০০০.০৭১.১১.০০৪.১৩ (অংশ-১)-১০০ সংখ্যক স্মারকে পাঠানো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইসোলেশন সেন্টারে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনাকাটায় অস্বাভাবিক ব্যয় ও জরুরি সেবা প্রদান অনিয়মের বিষয়ে শুনানি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

২০ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (সিটি কর্পোরেশন -২ শাখা) সেই নোটিশ বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইসোলেশন সেন্টারে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনাকাটায় অস্বাভাবিক ব্যয় ও জরুরি সেবা প্রদানে অনিয়মের অভিযোগ দুর্নীতি দমন কমিশন থেকে পাওয়ার পরিপ্রেক্ষিতে অভিযোগটি সরেজমিন তদন্তপূর্বক সুষ্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

এ অবস্থায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যান্ত্রিক শাখার দায়িত্ব পালনকারী তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অ.দা.) সুদীপ বসাকসহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন আগামী ১০ কার্যদিবসের মধ্যে এ বিভাগে পাঠানোর জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো।

জানা গেছে, চট্টগ্রামে করোনার প্রাদুর্ভাব ক্রমেই বেড়ে যাওয়ায় তৎকালীন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আগ্রাবাদের সিটি হলে কোভিড আইসোলেশন সেন্টারটি প্রতিষ্ঠা করেন। সেখানে ১ কোটি ৩০ লাখ টাকার মূল্যের বিভিন্ন সরঞ্জাম কেনা হয়। এই কেনাকাটা নিয়ে তদন্তে নামে দুদক।

দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশানের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) ও প্রাক্তন কন্ট্রোলার অব স্টোরস সুদীপ বসাক মূল্য যাচাই না করেই বেশি মূল্যে সরঞ্জাম ক্রয় করেন। ৪০ টাকা দরের মগ ক্রয় করা হয়েছে ১৫০ টাকায়, ৯৫০ টাকার হ্যান্ড গ্লাভস ক্রয় করা হয়েছে ১৮০০ টাকায়, ২৮০ টাকার বেড শিট ক্রয় করা হয়েছে ৭০০ টাকায়, ৪০০০/৫০০০ টাকার বেড ক্রয় করা হয়েছে ১৫৮০০ টাকায়, ১৯০০০ টাকার মন্ট্রিজেন সিলিয়ার কেনা হয়েছে ২৭০০০ টাকায়। একইভাবে সব দ্রব্যাদিতে বেশি খরচ দেখিয়েছেন।

রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় যে, অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের অজুহাতে অসৎ উদ্দেশ্যে পিপিআর ২০০৮ এর ৭৬(১) এর ঞ ধারার অপব্যবহার করে টেন্ডার ছাড়াই বাজার মূল্য যাচাই না করে সামগ্রী ক্রয় এবং অন্যান্য কাজ করা হয়েছে। এতে প্রতীয়মান হয় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা অসৎ উদ্দেশ্যে নিজেদের মন যতো কয়েক গুণ বেশি খরচ দেখিয়েছেন। যার ফলে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই কেনাকাটায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও প্রকিউরমেন্ট অফিসার সালমা খাতুন, নির্বাহী প্রকৌশলী (সিভিল) আবু সাদাত মো. তৈয়ব, প্রোগ্রামার ও আইটি অফিসার মো. ইকবাল হাসান এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাস জড়িত বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।সূত্রঃ সকালেরসময়

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com