চট্টলার কণ্ঠ ডেস্কঃ সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে হিসাব বিবরণী দেওয়ার কথা থাকলেও এ বছর তা ৩০ নভেম্বরের মধ্যে দিতে বলেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে সেটি বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।
দুর্নীতির লাগাম টানতে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯, যা ২০০২-এ সংশোধনী এনে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী পাঁচ বছর পরপর দেওয়ার বিধান করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদের সম্পদবিবরণী দাখিলের নির্দেশনা দেওয়া হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন