“এদেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার মধ্যে দিনাতি পাত করছে। ঐ সমস্ত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র বদ্ধপরিকর। আইনগত সহায়তা জনগণের সাংবিধানিক অধিকার। ফলশ্রুতিতে দ্রুত সময়ে বিচারপ্রার্থী জনগণের বিনা খরচে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে লিগ্যাল এইড অফিস কার্যকরি ভাবে কাজ করে যাচ্ছে। সরকারি এ সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রচার বৃদ্ধি করতে হবে”।
আজ বুধবার ৮ এপ্রিল বিকাল ৩.০০ টায় জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের মাননীয় চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জনাব মুহাম্মদ আবদুল হালিম।
জনাব সুব্রত দাশ, জেলা লিগ্যাল এইড অফিসার(সিনিয়র সিভিল জজ) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব এজিএম মনিরুল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সোহাগ তালুকদার, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, চট্টগ্রাম এর বিজ্ঞ বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) জনাব রূপন কুমার দাশ, জেলা ম্যাজিস্ট্রেট প্রতিনিধি ও সিনিয়র সহকারী কমিশনার জনাব তামজীদুর রহমান, মেট্রোপলিটন পুলিশের এসি প্রসিকিউশন জনাব মোঃ নুরুল ইসলাম সিদ্দিক, জেলা কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক আতিয়া চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুস ছাত্তার, সাধারন সম্পাদক এড. মোঃ হাসান আলী চৌধুরী, বিজ্ঞ জেলা পাবলিক প্রসিকিউটর এড. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, বিজ্ঞ মহানগর পাবলিক প্রসিকিউটর জনাব এড. মফিজুল হক ভূঞা, বিজ্ঞ বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীবৃন্দ, জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমূখ।
সভায় সরকারি আইনি সহায়তা কার্যক্রমের উপর হাতে কলমে ইন্টার্ণশীপের সমাপ্তিতে বেসরকারি বিশ^বিদ্যালয়ের আইনের পাঁচজন ছাত্র/ছাত্রীকে সনদপত্র ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়াও সভায় আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ যথাযথ ভাবে উদযাপনের নিমিত্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন