1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 3, 2026, 9:59 am
সংবাদ শিরোনাম: :
মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা

শিপিং ব্যবসা জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে সক্ষম হবেঃ কমডোর মাহমুদুল মালেক

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, November 27, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে বর্তমানে শিপিং ব্যবসাকে লাভজনক উল্লেখ করে আরও জাহাজ ক্রয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক। 
আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সংস্থাটির কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

ঋণ পরিশোধে প্রধান উপদেষ্টার হাতে ৪৭৫ কোটির চেক তুলে দিল বিএসসি!

তিনি বলেন, ‘জাহাজ অর্জনই আমাদের মূল টার্গেট। কারণ এ মুহূর্তে শিপিং ব্যবসা খুব প্রফিট্যাবল। ম্যানেজম্যান্টও তাদের সক্ষমতার পর্যায়ে পৌঁছেছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিপ পরিচালনার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে সক্ষম হবে বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘আমাদের পরিকল্পনার অগ্রগণ্যতা রয়েছে, এরমধ্যে টপ প্রাইয়োরিটি হলো জাহাজ অর্জন করা। আমাদের এখন যে পাঁচটি জাহাজ অপারেট করছে, এগুলো আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে নেওয়া। বাংলাদেশ সরকারের সঙ্গে চায়না এক্সিম ব্যাংকের একটা এগ্রিম্যান্ট হয়েছিল ২০১৬ সালের অক্টোবর মাসে। সেখানে এটা ১ হাজার ৪৫৭ কোটি টাকার প্রকল্প ছিল। আমরা সেটার ইন্টারেস্টসহ আসল ২ হাজার ৪২৫ কোটি টাকা পরিশোধ করবো। এরই অংশ হিসেবে আমাদের মুনফা থেকে আমরা গতকাল (মঙ্গলবার) ৪৭৫ কোটি ২৫ লাখ ১৩ হাজার ৩৪০ টাকা মাননীয় উপদেষ্টার (নৌ-পরিবহন) কাছে হস্তান্তর করেছি। এটিকে বলা যায় টোকোন অব এক্সিবেশন।’

চায়না সরকারের সঙ্গে জাহাজ কেনার চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘জিটুজি ভিত্তিতে চায়নার সাথে আমাদের আরও চারটি জাহাজ কন্সট্রাকশনের প্রায় শেষ পর্যায়ে। আমাদের প্রাথমিক কর্মাশিয়াল যে এগ্রিম্যান্ট, সেটা হয়ে গেছে। লোন এগ্রিম্যান্ট কিছুটা বিলম্বিত হয়েছে। গত সপ্তাহে চায়না সিলকা ও এক্সিম ব্যাংকের প্রতিনিধি আসছিলো। ইআরডি ও আমাদের সচিবের (নৌ পরিবহন মন্ত্রণালয়) সঙ্গেও মিটিং হয়েছে। আমরা যতদূর জানি, রেজাল্ট ইজ পজেটিভ। যদি এ মাসের মধ্যে বা আগামী মাসের আমরা অনুমোদনটা পাই, আমরা জাহাজ কেনার প্রক্রিয়া শুরু করতে পারবো। এখানে দুইটি হলো ট্যাংকার এবং দুইটি মাদার বাল্ক।’

জাহাজ বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজস্ব অর্থায়নে যে দুটি জাহাজ কিনছি, সেটি নিয়ে আমাদের ইনিশিয়াল ডিসিশন হচ্ছে আমরা বাল্ক ক্যারিয়ার কিনবো। যেগুলোর সাইজ হবে ৫৫ হাজার থেকে ৬৬ হাজার টনের। ওয়ার্ল্ড মাকের্টে এ জাহাজগুলো এমপ্লয়ম্যান্টের যথেষ্ট সুযোগ আছে। এছাড়া কোরিয়ান প্রজেক্টও আমাদের সামনে আছে এবং চায়না থেকে আরও চারটি জাহাজ তৈরির অফার পেয়েছি। সবগুলো মিলে এ সময় বিএসসির অত্যন্ত সুবাতাস বইছে।’

জাহাজ কেনার পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের টার্গেটের লক্ষ্যে তিনটি অপশন আমরা ডেভেলপ করেছি। এরমধ্যে একটি হলো- জাহাজ তৈরি করার। সেটা এক্সিকিউশনে দুই বছর থেকে তিন বছর সময় লাগবে। আরেকটি হলো- কনস্ট্রাকশনে থাকা কোনো জাহাজ থাকে সেটা আমরা কিনবো। এছাড়া চালু থাকা পাঁচ বছরের কমে কোনো জাহাজ পেলে সেটিও আমরা ক্রয় করবো। আমরা যদি এ ধরনের কোনো সুযোগ পাই, তাহলে কেনার পর সরাসরি এমপ্লয়মেন্টে চলে যাবে। ব্যবসায় যোগ দিতে পারবে। এ তিনটি অপশন সামনে রেখে আগাচ্ছি, ওয়ার্ল্ড মার্র্কেটে কোনটি কি অবস্থায় আছে সেটা দেখা। কোনোভাবে যেন আমরা কোনো একটি জায়গায় লক হয়ে না যাই, সেজন্য তিনটি অপশন রাখা হয়েছে।’

ইস্টার্ন রিফাইনারির জন্য ভাড়া করা জাহাজ ‘ডিগনিটি’ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দুইটি জাহাজে দূর্ঘটনা হওয়ার পরপরই আমরা একটি জাহাজ পাই। এবং সেটাকে এমপ্লয়মেন্ট করি। ওটি দিয়ে আমরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করি। জ্যোতি ও সৌরভে আমরা যে প্রফিট করতাম, সেটির সঙ্গে মার্জ করে কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি প্রফিট রেখে জাহাজটির সঙ্গে এগ্রিম্যান্ট করি। এসপিএম (সিঙ্গেল পয়েন্ট মুরিং) চালু না হওয়া পর্যন্ত আমরা সেটি চালু রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ভালো ব্যাপারটা হলো- ফরেন এসেট আমরা আর ব্যবহার করছি না। ন্যাশনাল এসেট ব্যবহার করছি।’

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com