1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 31, 2026, 5:56 am
সংবাদ শিরোনাম: :
ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ

শিক্ষাবিদ মো.আবদুল মোতালেব মাস্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, December 19, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, শিলাইগড়া রহিমিয়া ফোরকানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাস্টার মো. আবদুল মোতালেবের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল আজ শুক্রবার ১৯ ডিসেম্বর প্রফেসর মো: মকছুদর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী। মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন লেখক, গবেষক ও সাংবাদিক জামাল উদ্দিন, রাজনীতিবিদ আখতারুন নবী চৌধুরী, আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মো: দিদারুল আলম, এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো: মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আইউব খান রফিক, আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সজল দত্ত, মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের প্রাক্তন সভাপতি মাস্টার সৈয়দুল হক চৌধুরী, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপুর কান্তি মহাজন, মরহুমের বড় মেয়ের জামাতা কলামিস্ট মুহাম্মদ মুসা খান, আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিদুল ইসলাম চৌধুরী, প্রাক্তন ছাত্র মোঃ মুজিবুর রহমান চৌধুরী, রতন চৌধুরী, লোকমান চৌধুরী, কৃষিবিদ সুকুমার শীল প্রমুখ।



সংগঠনের আহবায়ক রিয়াদ উদ্দিন চৌধুরী কাইয়ুমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি প্রফেসর প্রদীপ চক্রবর্তী, মরহুম আবদুল মোতালেব মাস্টারের বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান ও সমাজ গঠনে তাঁর অনন্য ভূমিকা স্মরণ করে বলেন, মাস্টার এম এ মোতালেব একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন । মুক্তিযুদ্ধের সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের নিজ বাড়ীতে জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয় দিয়েছেন শিলাইগড়াবাসীদের আশ্রয় না পেলে সেদিন হয়তো আমরা বাঁচতে পারতাম না।
সাংবাদিক, গবেষক জামাল উদ্দিন বলেন, মরহুম মাস্টার আবদুল মোতালেব একজন সমাজসেবক ও শিক্ষার্থী বান্ধব শিক্ষক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

রাজনীতিক আখতারুন নবী চৌধুরী মরহুম মোতালেব মাস্টারের মতো নির্লোভ শিক্ষক এই যুগে বিরল। তিনি প্রতিবছর স্মরণ সভার আয়োজনের পরামর্শ দেন।
কলামিস্ট মো: মুসা খান তাঁর বক্তৃতায় আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের একটি ভবন অথবা একটি কক্ষ ( যেমন বিজ্ঞানাগার বা লাইব্রেরি) মরহুম মাস্টার আবদুল মোতালেবের নামে নামকরণের অনুরোধ জানান।
স্মরণ সভায় বক্তারা, শিক্ষা ও মানবিক মূল্যবোধে আলোকিত মানুষ গড়ে তুলতে নিবেদিতপ্রাণ এই শিক্ষাবিদের পদাংক অনুসরণের উপর গুরুত্বারোপ করেন।
সভায় মরহুম মাস্টার আবদুল মোতালেবের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবদুস সালাম সিদ্দিকী শেষে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com