আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট আয়োজিত দোয়া, ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা ৫ এপ্রিল শনিবার, চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির আসন অলংকৃত করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের ডিজি ইলেক্ট লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, স্পাউস লায়ন রোকেয়া হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ, সম্মানিত অতিথি ছিলেন কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন নাজমুল হুদা এমজেএফ।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজল এর সভাপতিত্বে ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন লায়ন একেএম শওকত হাসান খান, লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, লায়ন মোহাম্মদ আহসান, বীর মুক্তিযোদ্ধা লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লায়ন মোহাম্মদ হাবিবুর রহমান, আনুগত্যের শপথ পাঠ করেন লায়ন সুমন বড়ুয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ জাহেদ হোসাইন, লায়ন ডা. দীবাকর বড়ুয়া, লায়ন প্রফেসর রেজাউল করিম, লায়ন মনির উদ্দিন চৌধুরী, লায়ন উম্মে হাবিবা, লায়ন অজয় কুমার বড়ুয়া, লায়ন আনোয়ারা বেগম, লায়ন অপু বড়ুয়া, লায়ন যমুনা বড়ুয়া, লায়ন মিঠুন বড়ুয়া, লায়ন নাসিমা খানম, লায়ন সুস্মিতা সাহা, লায়ন ইসমত আরা আবেদীন, লায়ন খুরশিদা আক্তার, লায়ন আবু বোরহান জিয়াউদ্দিন হোসাইন, লায়ন আছমা জাহান, লিও হোসাইন মো. ইমরান নিকসন,লিও মিরাজ উদ্দিন, লিও আফসানা পারভিন, লিও নিলয় দাশ প্রমূখ।
ফটো ক্যাপশন : লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভায় অতিথিবৃন্দ
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন