আফজাল হোসেন জয়ঃলামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার শিল্প নগরী আজিজ নগরে পালিত হলো ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঐতিহ্যবাহী আজিজ নগর চাম্বি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে (৪ জানুয়ারি ২০২৫ ইং) বিকাল ৩ ঘটিকায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সূচনা করা হয়।
কেক কাটা পরবর্তি আজিজ নগর সাংগঠনিক থানা ছাত্রদল সভাপতি মোবারক হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভার শুরু করা হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জোবায়ের হোসেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বান্দরবান ৩০০নং আসনের সাবেক সাংসদ, সাচিং প্রু জেরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রফেসর ওসমান গণি, সহ সভাপতি আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী সাবেক চেয়ারম্যান আজিজ নগর ইউনিয়ন, সহ সভাপতি সাশৈপ্রু, আব্দুল শুক্কুর সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল বান্দরবান জেলা শাখা, আবু তাহের সাধারন সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল বান্দরবান জেলা শাখা। জাহাঙ্গীর আলম সাবেক সভাপতি জাতীয়তাবাদি ছাত্রদল বান্দরবান জেলা শাখা, কাজী নিরুতাজ বেগম সভানেত্রী বান্দরবান জেলা মহিলা দল, সিনিয়র সহ সভাপতি উম্মে কুলছুম লিনা, আমির হোসেন সাবেক মেয়র লামা পৌরসভা, সভাপতি জাতীয়তাবাদী দল লামা উপজেলা শাখা , বাবু থোয়াইনুঅং চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যান লামা উপজেলা, আরিফুল ইসলাম সভাপতি জাতীয়তাবাদী যুবদল বান্দরবান জেলা শাখা। এছাড়াও জেলা উপজেলা ও আজিজ নগর সাংগঠনিক থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।
প্রধান অতিথী সাচিং প্রু জেরি বলেন, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান, তার দেওয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য, আমাদের সকলের কাজ করতে হবে।
বক্তব্য রাখেন, অধ্যাপক ওসমান গনি, জাহাঙ্গীর আলম, আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী প্রমূখ।
উল্লেখ্য উক্ত অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য বেশ কয়েক দিন ধরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীগন ইউনিযন এর বাজার, পাড়া মহল্লায় লিফলেট বিতরন ও দাওয়াত এর কাজ করে আসছিলো।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন