1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 2, 2026, 9:22 am
সংবাদ শিরোনাম: :
যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা

রেলকে আধুনিকায়ন ও দেশব্যাপী বিস্তৃত করার আহ্বান আরজেএ’র

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, March 1, 2026

নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বিক উন্নয়ন ও টেকসই যোগাযোগ ব্যবস্থার স্বার্থে রেলকে আরও আধুনিকায়ন ও দেশব্যাপী বিস্তৃত করার প্রতি গুরুত্বারোপ করেছেন রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও চট্টগ্রামের সাংবাদিক সমাজ।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরজেএ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। তাসফিয়া গার্ডেনে আয়োজিত ইফতার মাহফিল সংগঠনের সদস্য সাংবাদিক মো.গিয়াস উদ্দিন লিটনের পিতা এবং নুর মোহাম্মদ রানার মায়ের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে শোক জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়েছে।
সংগঠনের সভাপতি ও দৈনিক সকালের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান এস এম পিন্টুর সভাপতিত্বে ও সদস্য তানভীর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক ইকবাল, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রিপোর্টাস ফোরামের (সিআরএফ) সভাপতি কাজী আবুল মনসুর, রেলওয়ে শ্রমিকদলের সাধারণ সম্পাদক এমআর মঞ্জু, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোছাইন, সিনিয়র সাংবাদিক জুবায়ের সিদ্দিকী, কামাল পারভেজ, ক্যাবের সেলিম জাহাঙ্গীর। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আব্দুস সোবাহান।

এসময় বক্তারা আরো বলেন, সড়কপথের ওপর বাড়তি চাপ কমাতে এবং পরিবেশবান্ধব যোগাযোগ নিশ্চিত করতে রেল খাতকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নত করা জরুরি। বর্তমানে বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহন সেবা দিয়ে আসছে। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতা, পর্যাপ্ত কোচ ও ইঞ্জিনের অভাব, এবং কিছু রুটে ধীরগতির কারণে কাঙ্ক্ষিত মানের সেবা নিশ্চিত করা যাচ্ছে না। বিশেষ করে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় এখনো সরাসরি রেল সংযোগ নেই।

এক্ষেত্রে নতুন রেললাইন স্থাপন, ডাবল লাইন ও ডুয়েল গেজ সম্প্রসারণ, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু এবং বৈদ্যুতিক ট্রেন সংযোজনের মাধ্যমে রেল ব্যবস্থাকে যুগোপযোগী করা সম্ভব। পাশাপাশি অনলাইন টিকিটিং ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থা আরও কার্যকর করলে যাত্রীসেবা ও রেলের আয় বাড়বে। রেলের পরিত্যাক্ত জমি বাণিজ্যিক কাজে ব্যবহারের মাধ্যমে বেকারত্ব দুরিকরণের পাশাপাশি নিজেদের আয় বাড়িয়ে ভূর্তুকি কমিয়ে আনতে বা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে পারে।


এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. খোরশেদ আলম, রাজীব সেন প্রিন্স, নুর মোহাম্মদ রানা, ভুপেন দাশ, বশির আল মামুন, নুরুদ্দিন খান সাগর, নজরুল ইসলাম, এম আর আমিন, আব্দুল মতিন চৌধুরী রিপন, গিয়াস উদ্দিন লিটন, শেখ মুরাদ, আরাফাত কাদের, হাসান সৈকত, রাকিব উদ্দিন, শ্রমিকদলের মনোয়ারা বেগম, আব্দুল আউয়াল, সাংবাদিক গিয়াস উদ্দিন লিটন, শেখ মুরশেদ আলম, জাহাঙ্গীর আলম, মোস্তফা জাহেদ, জাহিদুল ইসলাম, মাজহার রানা, মো. আলমগীর, মঞ্জুর মোর্শেদ রনি, মিলাদ উদ্দীন মুন্না, মজিব উল্লাহ তুষার, হুমায়ুন কবির হিরু, মো. এরশাদ, আবুল হাসনাত মিনহাজ, গাজী গোফরান, আব্দুল আউয়াল মুন্না, পরিতোষ বড়ুয়া রানা প্রমূখ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com