কেন্দ্রীর রেলওয়ে শ্রমিকলীগ নেত্রী লুৎফা বেগমের একক আধিপত্যে চলছে বাংলাদেশ রেলওয়ে সিপিও (পূর্ব) কার্যালয়। এক দপ্তরেই ২৩ বছর পার করেছেন। কেন্দ্রীয় রেল-শ্রমিকলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের আস্থাভাজন লুৎফা বেগম পূর্বাঞ্চল রেলওয়ের সিপিও (পূর্ব) দপ্তরে ২০০৪ হতে ২০২৬ পর্যন্ত ২৩ বছর একই দপ্তরে কর্মরত।
অভিযোগ রয়েছে, জুলাই অভ্যুত্থানের পরে ৫ই আগষ্ট পরবর্তী সময়ে রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় এক নেতার সান্নিধ্যে পেয়ে যান সহকারী প্রশাসনিক কর্মকর্তার পদ-পদবী। ৫ই আগষ্ট পরবর্তী তাকে কোনো দপ্তর পরিবর্তন করতে হয়নি।
তার অশালীন ব্যবহারে অতিষ্ট হয়ে উঠেছেন সিপিও (পূর্ব) কার্যালয়- তার এই অশালীন ব্যবহারের কারনে ইতিপূর্বে তাকে সিপিও (পূর্ব) জোবেদা আক্তার (বদলিকৃত) শোকজ করেছিলেন দুই দুই বার।
পরবর্তীতে মহাব্যবস্থপক (পূর্ব) এর নিকট রেলওয়ে এমপ্লয়ীজ লীগের ওই নেতা তদবীর করে কৈফিয়ত তলবের পত্রটি বাতিল করেন।
কেন্দ্রীর রেলওয়ে শ্রমিকলীগ নেত্রী লুৎফা বেগম একক ভাবে নিয়ন্ত্রন নিয়ে সিপিও (পূর্ব) কার্যালয় পরিচালনা করে যাচ্ছে। অভিযোগ রয়েছে বদলী বাণিজ্য, পেনশন বাণিজ্য, মুক্তিযোদ্ধাদের ফাইল, বিভিন্ন সাসপেন্ড এর ফাইল, টি এল আর নিয়োগ বাণিজ্যসহ সকল ধরনের অপকর্মের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন আওয়ামী লীগের আমল থেকে শুরু করে তা বিরতিহীনভাবে অব্যাহত রেখেছে।
কেন্দ্রীর রেলওয়ে শ্রমিকলীগ নেত্রী লুৎফা বেগমকে এসকল অভিযোগ নিয়ে জানতে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েও তার কোন সাড়া না পাওয়া যায় নি।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন