1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 31, 2026, 10:18 am
সংবাদ শিরোনাম: :
ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ

রুয়ান্ডায় গরিলা নামকরণ উৎসবের ২০তম আসর উদযাপন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, September 11, 2025

ডেস্ক রিপোর্ট: গত ৫ সেপ্টেম্বর ২০২৫ রুয়ান্ডা ভলকানোস ন্যাশনাল পার্কের পাদদেশে কিনিগি, মুসাঞ্জে জেলায় অনুষ্ঠিত হলো কুইটা ইজিনা বার্ষিক গরিলা নামকরণ উৎসবের ২০তম আসর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, ব্যবসায়িক নেতা, সংরক্ষণ বিশেষজ্ঞ এবং হাজার হাজার স্থানীয় বাসিন্দা। অতিথিদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন রুয়ান্ডার ফার্স্ট লেডি মাননীয়া জেনেট কাগামে; রুয়ান্ডার প্রধানমন্ত্রী মাননীয় ড. জাস্টিন এনসেঙ্গিইউমভা; এবং রুয়ান্ডা ডেভেলপমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জঁ-গি আফ্রিকা।

এবারের উৎসবে মোট ৪০টি শিশু গরিলাকে নাম দেওয়া হয়, যার মধ্যে ছিলেন বিশ্বনেতা, শিল্পী, ফুটবল তারকা, সংরক্ষণ কর্মী এবং রুয়ান্ডার নিজস্ব রেঞ্জার, ট্র্যাকার ও ভেটেরিনারি বিশেষজ্ঞরা। এদের মধ্যে ২০২৩ সালে জন্ম নেওয়া ২২টি গরিলা ছিল, যাদের নামকরণ স্থগিত ছিল; পাশাপাশি ২০২৪ ও ২০২৫ সালে জন্ম নেওয়া ১৮টি গরিলাও নাম পেয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী ড. জাস্টিন এনসেঙ্গিইউমভা রুয়ান্ডার সংরক্ষণ ও কমিউনিটি উন্নয়নের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, “রুয়ান্ডা গর্বিত যে আমরা শেষ জীবিত পর্বত গরিলাদের অভিভাবক। তারা শুধু বৈশ্বিক সম্পদই নয়, আমাদের দেশের গর্ব এবং অর্থনৈতিক সম্ভাবনার উৎস। তবে সাফল্যের সাথে নতুন চ্যালেঞ্জও আসে। গরিলা পরিবারের বৃদ্ধি হওয়ায় তাদের আবাস¯’ল বাড়ানো প্রয়োজন। রুয়ান্ডা সাহসী পরিকল্পনা গ্রহণ করেছে – ভলকানোস ন্যাশনাল পার্ক প্রায় ২৫% সম্প্রসারণ করা হবে, যাতে আগামী প্রজন্মের গরিলারা নিরাপদ আশ্রয় পায়। একইসাথে এটি পার্শ্ববর্তী সম্প্রদায়গুলোর জীবনমান উন্নত করবে এবং প্রমাণ করবে যে সংরক্ষণ ও উন্নয়ন হাতে হাত রেখে এগোতে পারে। আমরা বিশ্বকে আহ্বান জানাই এই মহৎ প্রকল্পে আমাদের সাথে যোগ দিতে।”

রুয়ান্ডা ডেভেলপমেন্ট বোর্ডের সিইও জঁ-গি আফ্রিকা তার বক্তব্যে রুয়ান্ডার সংরক্ষণ সাফল্য ও আন্তর্জাতিক সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন: “এটি রুয়ান্ডার সংরক্ষণ যাত্রায় একটি ঐতিহাসিক মুহূর্ত, যা আমরা বিশ্বের বন্ধু ও অংশীদারদের সাথে ভাগ করে নিতে গর্বিত। আজ কুইটা ইজিনা রুয়ান্ডার প্রাকৃতিক ঐতিহ্য রক্ষা, কমিউনিটি উন্নয়ন এবং জীববৈচিত্র্য বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার প্রতীক। আসুন আমরা সংরক্ষণে অর্জিত সাফল্য উদযাপন করি এবং আগামী ২০ বছরের জন্য যৌথ প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করি।”

২০০৫ সালে সূচিত কুইটা ইজিনা, রুয়ান্ডার ঐতিহ্যবাহী নবজাতকের নামকরণের সংস্কৃতি থেকে অনুপ্রাণিত। এটি এখন একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে, যেখানে স্থানীয় জনগণ, আন্তর্জাতিক অতিথি ও আঞ্চলিক অংশীদাররা মিলিত হয়। গত দুই দশকে কুইটা ইজিনা ৪৩৮টি শিশু পর্বত গরিলার নামকরণ করেছে।

এই অনুষ্ঠান আরও একটি অসাধারণ সাফল্যের প্রতিফলন ঘটায় – পর্বত গরিলাই একমাত্র বৃহৎ প্রাইমেট প্রজাতি, যাদের সংখ্যা বর্তমানে বাড়ছে। কুইটা ইজিনা আজ আফ্রিকার সংরক্ষণ ও পর্যটন সংলাপের প্রধান প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com