1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি বাজারে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফেরাতে ইউএনওর পরিদর্শন সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা

রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনি রোডম্যাপ চাইলেন সালাহউদ্দিন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্কঃবিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার চালিয়ে গেলেও পাশাপাশি নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা জরুরি। তিনি বলেন, রোডম্যাপ ঘোষণা করা হলে জনগণ বুঝতে পারবে যে দেশে চলমান সংস্কার কার্যক্রম গণতান্ত্রিক পথে এগোচ্ছে এবং এর মাধ্যমে তারা তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করতে পারবে।

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর কক্সবাজার শহরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ৪ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করেন সালাহউদ্দিন।তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা হচ্ছে, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ সংস্কার কার্যক্রম হবে নির্বাচনমুখী। যাতে কোনো ষড়যন্ত্রের সুযোগ না থাকে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত না হয়, সে লক্ষ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা অত্যন্ত জরুরি।

ছাত্র-জনতার রক্তস্নাত আন্দোলনের বিজয়কে অর্থবহ করতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং গণতন্ত্রের সুফল দেশের মানুষের কাছে পৌঁছাতে দল-মত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে।

সাংবাদিকসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ যে একটি আইনের শাসনের রাষ্ট্র, তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তার জন্য সাংবাদিকদেরসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সালাহউদ্দিন বলেন, যারা গুম, খুন, নির্যাতন এবং হত্যাযজ্ঞের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। স্বৈরাচারের হাতে নির্মমভাবে গুম-খুনের শিকার সব নেতাকর্মী এবং ছাত্র আন্দোলনে শহিদদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

এ সময় উপস্থিত ছিলেন- তার সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com