1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 2, 2026, 8:04 am
সংবাদ শিরোনাম: :
যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা

রাঙ্গুনিয়ার ‘খাঁ মসজিদ’ মোতোয়াল্লী দ্বারা পরিচালনার দাবিতে সংবাদ সম্মেলন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, October 30, 2024

রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ধীন ৬নং পোমরা ইউনিয়নস্থ “খাঁ মসজিদ” একটি ঐতিহ্যবাহী মসজিদ। এ মসজিদের ব্যবস্থাপনায় মোতোয়াল্লী পরিবারকে অবজ্ঞা, অবহেলা, লাঞ্ছিত করে চর দখলের মতো মসজিদ দখল করে নেয় আওয়ামী ফ্যাসিবাদের দোসর ভোটবিহীন চেয়ারম্যান জহির আহমদ চৌধুরী, তার ছেলে জাহেদুল ইসলাম চৌধুরী আইয়ুব, আবদুস সাত্তারসহ আরো ৯/১০ জন অসাধু স্বার্থান্বেষী ব্যক্তি। তাদের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটিয়ে মোতোয়াল্লী পরিবারের নিকট মসজিদ পরিচালনার দায়িত্ব হস্তান্তরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে আজল উদ্দীন ওয়াকফ এস্টেট মোতোয়াল্লী পরিবার।


আজ (৩০ অক্টোবর, বুধবার) সকাল ১১টায় দৈনিক আজাদীর হলরুমে খাঁ মসজিদ মোতায়াল্লী দ্বারা পরিচালনার দাবিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোতোয়াল্লী পরিবারের পক্ষে মোহাম্মদ মাহামুদুর রহমান খতিব। এ সময় উপস্থিত ছিলেন মোতোয়াল্লী পরিবারের সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান খতিব, হাফেজ আবদুল করিম, মোহাম্মদ আবদুল ছবুর, মোহাম্মদ হারুন, হামিদুর রহমান, মোহাম্মদ খোরশেদ আলম ও আবদুল মান্নান।


সংবাদ সম্মেলনে জানানো হয়, মরহুম আজল উদ্দিন খতিবের মৃত্যুর পর তার পুত্র আব্দুর শুক্কুর খতিব মোতোয়াল্লী নিযুক্ত হন। তাঁর মৃত্যুর পর স্বীয় ০২ পুত্র যথাক্রমে হাফেজ মাওলানা মমতাজুর রহমান খতিব ও আলহাজ্ব আবদুল ছোবহান খতিব আইনগতভাবে যুগ্ম মোতোয়াল্লী নিযুক্ত হয়ে মসজিদ পরিচালনা করে আসছিলেন। এ দুই মোতোয়াল্লী দায়িত্বে থাকাকালীন পাকা মসজিদ নির্মাণের প্রক্রিয়া শুরু করলে প্রতিপক্ষগণ ক্ষমতার অপব্যবহার ও লোভের বশবতী হয়ে মোতোয়াল্লীদ্বয়কে মসজিদ নির্মাণ কাজে বাধা প্রদান শুরু করে।

এ বিষয়ে বিজ্ঞ ওয়াকফ প্রশাসককে অবহিত করলে বিগত ২৯ মার্চ ১৯৮৬ সালে ৪৮৬ নং মেমো মূলে প্রতিপক্ষ মসজিদ দখলদারদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়ার লিখিত আদেশ প্রদান করে। এ নির্দেশের প্রেক্ষিতে মাননীয় ১ম সিনিয়র সহকারী জজ আদালত চট্টগ্রামে ঘোষণা ও নিষেধাজ্ঞা মোকদ্দমা দায়ের করিলে আদালত বিবাদী গংদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। নিষেধাজ্ঞার প্রেক্ষিতে বিগত ৩১ জানুয়ারি ১৯৯৩ ইং ইসি নং ১৩৮৪ মূলে আজল উদ্দিন ওয়াকফ এস্টেটে দুই জন মোতোয়াল্লী নিযুক্ত থাকা সত্ত্বেও বেআইনিভাবে কমিটি গঠনের নির্দেশ দেন। এ নির্দেশের বিরুদ্ধে যুগ্ম মোতোয়াল্লীগণ জেলা জজ আদালতে মিস আপিল ৫৫/৯৩ইং মূলে শুনানি শেষে অতিরিক্ত জেলা জজ আদালতের ১নং কোর্ট বিগত ১৯ জুন ২০০৪ সালে উক্ত আদেশ বেআইনি ঘোষণা করে রায় প্রদান করে।

এ রায়ের বিরুদ্ধে প্রতিপক্ষগণ আপিল নং ৮/০৪ মূলে খারিজ হয়। পরবর্তীতে কমিটি পক্ষে আবারো আপিল করলে উভয়পক্ষের শুনানি শেষে আপিল নং ০৭/২০০৭ মূলে বিবাদি গংদের বিরুদ্ধে বিগত ০৭ জুলাই ২০১৩ খারিজ করে দেন।


উল্লেখ থাকে যে, আদালত কর্তৃক বিভিন্ন সময়ে ঘোষিত রায়সমূহ মোতোয়াল্লী পরিবারের পক্ষে গেলেও প্রতিপক্ষ গং পেশিশক্তি ব্যবহার করে জোরপূর্বক উক্ত ওয়াকফ এস্টেটের কার্যক্রম পরিচালনায় বাধা প্রদান করেন। মোতোয়াল্লী পরিবারের সদস্যরা ওয়াকফ এস্টেট পরিচালনা ও মসজিদে নামায আদায় করতে এসে অবৈধ দখলদারদের কাছে লাঞ্ছিত হচ্ছে প্রতিনিয়ত। এ অবৈধ দখলদাররা মসজিদ উন্নয়নের নামে হাট বাজারে দোকানে দোকানে দান বাক্স বসিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করে আসছে। গত ৫ আগস্ট ২০২৪ সন্ধ্যা আনুমানিক ৬.৩০টায় আমিসহ মোতোয়াল্লী পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে ওয়াকফ এস্টেট পরিচলনায় আদালত কর্তৃক বিভিন্ন মোকদ্দমার রায় আমাদের পক্ষে আসার কথা প্রতিপক্ষের লোকজনদের অবহিত করে মসজিদের দায়িত্ব বুঝিয়ে দিতে বললে তারা আমাদের প্রাণনাশের হুমকি প্রদান করে। তারা উদ্যত হয়ে আমার মরহুম পিতা হাফেজ মাওলানা মমতাজুর রহমান খতিবের কবরের সমাধিফলকে মোতোয়াল্লী ও নামটি কালো রঙ দিয়ে মুছে দেয়।

মোতোয়াল্লী পরিবারের সদস্যদের জীবন ও জানমালের নিরাপত্তা এবং ওয়াকফ এস্টেট পরিচালনায় আদালতের রায় ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের হাত থেকে ঐতিহাসিক খাঁ মসজিদকে রক্ষার জোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com