1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 2, 2026, 6:41 pm
সংবাদ শিরোনাম: :
মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা

যেসব এজেন্ডা নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন মোদি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, September 21, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শনিবার সকালে যাত্রা করেছেন। তার এ সফরের মূল আলোচ্য বিষয়গুলো হলো- কোয়াড নেতাদের সম্মেলন, জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ এবং বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক।

মোদির এ সফরে যেসব এজেন্ডা রয়েছে, তার ১০টি মূল পয়েন্ট নিচে তুলে ধরা হলো:

ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় স্থানীয় সময় সকাল ১০টায় পৌঁছাবেন এবং তারপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহর উইলমিংটনের ডেলাওয়্যারে তাদের দ্বিপাক্ষিক বৈঠক হবে। সেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং শান্তি প্রক্রিয়া সম্পর্কেও আলোচনা হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ভারত-মার্কিন সম্পর্ক আরও গভীর করার নতুন পথ চিহ্নিত করার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি।

ভারত-যুক্তরাষ্ট্র মহাকাশ সহযোগিতার ঘোষণা আসতে পারে। যেখানে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা অ্যাক্সিয়ম-৪ মিশনের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, ৩১টি প্রিডেটর ড্রোন কেনার চুক্তি নিয়ে আলোচনা হবে।

কোয়াড সম্মেলনে মোদি, বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যোগ দেবেন। চীনের আক্রমণাত্মক সামরিক কার্যকলাপ এবং তাইওয়ান প্রণালীর উত্তেজনা এ সম্মেলনের আলোচ্য বিষয় হতে পারে।

সফরের দ্বিতীয় দিনে মোদি নিউইয়র্কে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে এক সভায় ভাষণ দেবেন এবং শীর্ষ কোম্পানির সিইওদের সঙ্গে সাক্ষাৎ করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, বায়োটেকনোলজি এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

যুক্তরাষ্ট্রে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মোদির সংযোগ স্থাপন এবং গুরুত্বপূর্ণ আমেরিকান ব্যবসায়িক নেতাদের সঙ্গে তার আলোচনা ভারত-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।

তৃতীয় দিনে প্রধানমন্ত্রী মোদি জাতিসংঘ সাধারণ পরিষদের ‘Summit of the Future’ শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। এ সম্মেলনের থিম হলো ‘Multilateral Solutions for a Better Tomorrow’।

জাতিসংঘ সম্মেলনের পাশাপাশি কিছু অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গেও নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক আলোচনা করার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করবেন। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বৈঠক নিশ্চিত করেনি।

নরেন্দ্র মোদি তার এ সফরের প্রাক্কালে কোয়াড সম্মেলনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য এ ফোরামের ভূমিকাকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।

নরেন্দ্র মোদির এ সফর ভারত-মার্কিন সম্পর্কের উন্নয়ন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: এনডিটিভি

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com