নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে হাটহাজারীর সামাজিক সংগঠন এস আর এস ইয়ুথ ক্লাব।
শুক্রবার (১ আগষ্ট) সকালে খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
আব্দুল্লাহ আল হাসানের সভাপতিত্বে মোরশেদুল আলমের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কেএস নজুমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জসিম উদ্দিন,মিরসরাই ট্রাজেডী ইমারজেন্সি ফান্ড-এর আহ্বায়ক ও ইডেন নূর ইংলিশ স্কুলের ভাইস প্রিন্সিপাল ইয়াসিন সেলিম,বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামাল উদ্দিন,চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসক ডা. আহসানুল করিম, এ. মোস্তফা আরজু মাস্টার, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, আইয়ুব পারভেজ, নুরনবী সোহেল, নাজিম উদ্দিন, শাহেদুস সালাম শাওন প্রমূখ।
উল্লেখ্য, ২০২২ সালের ২৯ জুলাই মিরসরাইয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চিকনদন্ডী খন্দকিয়া এলাকার ১১ জন তরুণ নিহত হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন