চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, মানুষ মারা গেলেও তার আদর্শগত কর্ম কখনো মারা যায় না। একজন আদর্শবাদী মানুষ তার কর্মের মধ্য দিয়ে মৃত্যুর পরও বেঁচে থাকেন। আজকের শোকসভায় আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে প্রয়াত সাংবাদিক মোঃ নাসিরুল আলম একজন আদর্শবাদী মানুষ ছিলেন।

টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের প্রয়াত সাবেক সহ-সভাপতি মোঃ নাসিরুল আলমের শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার ২১ মে সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, যমুনা টেলিভিশন চট্টগ্রাম অফিসের ডেপুটি ইনচার্জ তারেক মাহমুদ ও দিগন্ত টেলিভিশনের সাবেক চট্টগ্রাম অফিস ইনচার্জ গোলাম মাওলা মুরাদ। স্বাগত বক্তব্য রাখেন টিসিজেএ সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী মামুন।
টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, এখন টেলিভিশনের ভিডিও জার্নালিস্টস মোঃ নবাব মিয়া, টিসিজেএ নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, মোঃ ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সভাপতি এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন, টিসিজেএ সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, রবিউল হোসেন টিপু সহ টিসিজেএ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং টিসিজেএ সাবেক সহ-সভাপতি মোঃ নাসিরুল আলমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রানালয় চট্টগ্রাম জোনের মসজিদের ইমাম ক্বারি মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন