1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি বাজারে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফেরাতে ইউএনওর পরিদর্শন সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা

মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় মাচাদো যদি নোবেল পুরষ্কার দান করতে চান তাহলে তিনি তা সদরে গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন। 

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর মাচাদোকে দেশটির পরবর্তী নেতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। তবে মাদুরোর জায়গায় তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। 

ট্রাম্পও রদ্রিগেজকে সমর্থন জানিয়ে তখন জানিয়েছেন, রদ্রিগেজ যতক্ষণ পর্যন্ত ওয়াশিংটনকে তার দেশের তেলের নিয়ন্ত্রণে সহায়তা করবেন, ততক্ষণ পর্যন্ত তাকে দেশ শাসন করতে দেবেন।

এমন অবস্থায় মাচাদোর সঙ্গে সাক্ষাতের ঘোষণা দিলেন ট্রাম্প। ফক্স নিউজের শন হ্যানিটিকে দেয়া সাক্ষাৎকারে মাচাদোর সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি আগামী সপ্তাহের কোনো এক সময় তিনি আসছেন। আমি তাকে শুভেচ্ছা জানানোর অপেক্ষায় আছি।’

সাক্ষাৎকারে মাচাদোর নোবেল পুরস্কার নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি শুনেছি, মাচাদো আমাকে পুরস্কারটি দিতে চান। তিনি যদি এটা আমাকে দিতে চান, আমি তা গ্রহণ করব। এটি হবে একটি বিরাট সম্মানের বিষয়।’ তবে মাচাদোর সঙ্গে ট্রাম্পের এই সাক্ষাতের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস।

মাচাদো বহু আগে থেকেই ভেনেজুয়েলার মাদুরো সরকারকে উৎখাতের কথা বলে আসছেন। এমনকি এজন্য তিনি প্রকাশ্যেই মার্কিন সামরিক হস্তক্ষেপের আহ্বানও জানান। গত বছর তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।

ভেনেজুয়েলায় সামরিক অভিযান ও মাদুরোর অপহরণের পর ট্রাম্পকে ধন্যবাদ জানান মাচাদো। তিনি বলেন, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। 

ভেনেজুয়েলায় নেয়া পদক্ষেপের মাধ্যমে তিনি ‘বিশ্বকে তা প্রমাণ করেছেন’ এবং এটি ‘মানবতার জন্য বিশাল পদক্ষেপ’। ব্যক্তিগতভাবে ট্রাম্পকে নিজের নোবেল পুরষ্কার দিয়ে দেয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি। 

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com