1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা, পাল্টা হামলার প্রেক্ষাপটে প্রবাসীদের বিশেষ সতর্কতা অবলম্বন এবং সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে ৬ দেশের বাংলাদেশ দূতাবাস।

শনিবার প্রকাশ করা পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে।

যুদ্ধ শুরুর পর এরমধ্যেই কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় একজন বাংলাদেশি কর্মী আহত হওয়ার খবর এসেছে।

যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হওয়ার পর ইরান একে একে মার্কিন ঘাঁটি রয়েছে এমন মধ্যপ্রাচ্যের দেশে হামলা শুরু করেছে।

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর পাল্টা হামলা চালাতে শুরু করে ইরান।

এমন প্রেক্ষাপটে দেশগুলোতে থাকা বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হচ্ছে।’

আরব আমিরাত, লেবানন, কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা বাংলাদেশ দূতাবাস থেকে সেখানে থাকা প্রবাসীদের সতর্ক করে এসব বিজ্ঞপ্তি দেওয়া হয়।

সবগুলো দেশে খোঁজ-খবর নেওয়ার জন্য দূতাবাসের তরফে হটলাইন চালু করা হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে একই সঙ্গে দেশগুলোর আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে স্থানীয় সরকারের বিবৃতি বা নির্দেশনা অনুযায়ী চলার অনুরোধ করা হয়।

‘সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা, অথবা ভিত্তিহীন কোনো সংবাদ প্রচার করা সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইনের পরিপন্থী বিধায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও সবাইকে বিশেষভাবে যত্নশীল হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।’

আরব আমিরাতের আবুধাবীতে বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে যুদ্ধ পরিস্থিতিতে সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়।

এতে বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, বিশেষত খোলা আকাশের নিচে না যাওয়া, অযথা জমায়েত না হতে পরামর্শ দেওয়া হয়।

পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, এমিরেটস আইডি, পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাংক, পানি ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

জরুরি যোগাযোগের নম্বর
আরব আমিরাত

জরুরি প্রয়োজনে আবুধাবী ও দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের ও কনস্যুলেটের হটলাইন নম্বর ও ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

আবুধাবীতে যোগাযোগের হটলাইন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে : +৯৭১ ৫৬৬১১ ৭২১৫, +৯৭১০২৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২ এবং +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬। ইমেইল: mission.abudhabi@mofa.gov.bd

দুবাই কনস্যুলেটের হটলাইন নম্বর- +৯৭১ ৫০৮১৬৮২৫৩ ও +৯৭১৫০৮১৬৮৩৬৩ এবং ইমেইল: mission.dubai@mofa.gov.bd

ইরাক : ইরাকে জরুরি প্রয়োজনে বাংলাদেশ হটলাইন (+9647827883680 Whatsapp) এবং ইমেইলে (mission.baghdad@mofa.gov.bd) যোগাযোগ করতে বলা হয়েছে।

কুয়েত : জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরসমূহ: +965 69920013, +965 66516404 এবং +965 50895161 ইমেইল হচ্ছে: mission.kuwait@mofa.gov.bd

বাহরাইন : জরুরি প্রয়োজনে দূতাবাসের হেল্পলাইন নম্বর: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫ এবং ইমেইল: mission.manama@mofa.gov.bd -এ যোগাযোগ করতে বলেছে মানামায় বাংলাদেশ দূতাবাস।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com