1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 1, 2026, 8:59 am
সংবাদ শিরোনাম: :
এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ

ভারতের নতুন বোলিং কোচ মরকেল

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, August 14, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে আসার পর থেকেই নিজের কিছু পছন্দের কথা জানিয়েছিলেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তার সেই পছন্দের তালিকার মধ্যে ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলার মরনে মরকেল। শুরুতে যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই গম্ভীরের এই পছন্দে ভেটো দিচ্ছিল কিন্তু অবশেষে তারাও গম্ভীরের পছন্দে সাই দিল। এতে করে বুমরাহ-সিরাজদের নতুন বোলিং কোচ হলেন মরকেল।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে মরনে মরকেলকে ভারতের সিনিয়র পুরুষ দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিসিসিআই সচিব জয় শাহ ক্রিকবাজকে এই খবরটি নিশ্চিত করেছেন।

মরকেল অবশ্য আগেই ভারতীয় দলে যোগ দিতে পারতেন তবে ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কায় সাম্প্রতিক সফরে ভারতীয় দলে যোগ দিতে পারেননি। যার ফলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাইরাজ বহুতুলে ৬টি সাদা বলের ম্যাচের জন্য দায়িত্ব পালন করেন। মরকেল আসন্ন বাংলাদেশ সিরিজে বোলিং কোচ হিসেবে কাজ শুরু করবেন, যার প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে অনুষ্ঠিত হবে।
৩৯ বছর বয়সী মরকেল গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ভারতীয় কোচিং স্টাফে যোগ দিবেন। মরকেল এর আগে আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসে গম্ভীরের অধীনে কাজ করেছিলেন। এর আগে সংবাদ মাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়ে যে গম্ভীরই মরকেলের নাম বিসিসিআই-এর কাছে সুপারিশ করেছিলেন বোলিং কোচের পদে নিয়োগের জন্য।

গম্ভীর ও মরকেলের মধ্যে লখনৌ সুপার জায়ান্টস দলে কাজ করার সময় শক্তিশালী কাজের সম্পর্ক গড়ে ওঠে, যেখানে গম্ভীর দুই বছর ধরে মেন্টর হিসেবে কাজ করেন। এমনকি গম্ভীর কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পর এবং প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে চলে যাওয়ার পরও, মর্কেল ফ্র্যাঞ্চাইজিটিতে বোলিং কোচ হিসেবে রয়ে গিয়েছিলেন নতুন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের অধীনে।

মরকেল এর আগে গত বছরের ভারতীয় ওডিআই বিশ্বকাপের সময় পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছিলেন। তবে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগেই পদত্যাগ করেন।

বর্তমানে গম্ভীরের কোচিং দলে সহকারী কোচ হিসেবে অভিষেক নায়ার ও রায়ান টেন ডসকাট রয়েছেন। টি দিলিপ, যিনি আগের রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন কোচিং স্টাফের সদস্য ছিলেন, তিনি ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com