1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 2, 2026, 3:30 pm
সংবাদ শিরোনাম: :
যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা

ব্রাইট বাংলাদেশ ফোরামের Impact Review Summit 2024 সম্পন্ন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, December 28, 2024

চট্টলার কণ্ঠ ডেস্ক:চট্টগ্রামের অন্যতম সমাজসেবী সংস্থা ব্রাইট বাংলাদেশ ফোরাম আজ ২৮ ডিসেম্বর নগরীর পিটস্টপ রেস্টুরেন্টে তাদের যুব সদস্য, স্টাফ ও শিশুদের নিয়ে Impact Review Summit 2024 আয়োজন করেছে। ২০২৪ সালের সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার পর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী জনাব উৎপল বড়ুয়া। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম ম্যানেজার রিদুয়ানুল হাকিম রিয়াদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার ফাইন্যান্স ও অ্যাডমিন ম্যানেজার ইমরান হায়দার খান, স্পন্সরের প্রতিনিধি জনাব বিশু দে, এপিলাপ প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার পিকুল দাস জয়, কমিউনিটি ফেসিলেটর ফারহানা ইয়াসমিন,স্নিগ্ধা শিকদার,মোঃ আরিফ এবং ইয়ুথ পিয়ার গ্রুপ ফেসিলিটেটর মৌসুমী আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ ভয়েস ফর চেইঞ্জ-এর সভাপতি ফাহিমা আক্তার আখি, ঊষার আলো যুব সংঘের সভাপতি মোহাম্মদ জাবির বিন সোলাইমান এবং সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম, ইয়ুথ ইনোভেশন ফর অ্যাকশন-এর সভাপতি ইফরাতুল জাহান স্বপ্না ও বিভিন্ন সংঘটনের যুব প্রতিনিধিরা।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ইমরান হায়দার খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ব্রাইট বাংলাদেশ ফোরামের সঙ্গে কাজ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ব্রাইট বাংলাদেশ ফোরামের যুব শিশু এবং স্টাফরাই আমাদের শক্তি। তাদের সঙ্গে নিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই।” তিনি আরও বলেন, যুব নেতৃত্ব এবং সংগঠন পরিচালনার ক্ষেত্রে করণীয় ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে হবে। কীভাবে নেতৃত্বের বিকাশ ঘটানো যায় এবং কোন কাজগুলো সমস্যা তৈরি করতে পারে, তা নিয়ে কৌশল নির্ধারণের আহ্বান জানান তিনি।

এরপর প্রোগ্রাম ম্যানেজার রিদুয়ানুল হাকিম রিয়াদ ২০২৪ সালের সাফল্যের উপর ভিত্তি করে ২০২৫ সালের সম্ভাব্য প্রজেক্টগুলো তুলে ধরেন। তিনি জানান, ২০২৪ সালে সংস্থাটি জনগণের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং ২০২৫ সালে আরও কার্যকরী প্রজেক্টে মনোযোগ দেওয়া হবে।

ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী জনাব উৎপল বড়ুয়া তার বক্তব্যে বলেন, “ব্রাইট বাংলাদেশ ফোরাম দীর্ঘদিন ধরে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কাজ চালিয়ে যাবে। বিশেষ করে যুব সদস্যদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে যুক্ত করতে এবং তাদের সর্বোচ্চ সাপোর্ট দিতে যা যা প্রয়োজন, তা করা হবে।”

অনুষ্ঠানের শেষাংশে কমিউনিটি ফেসিলিটেটর স্নিগ্ধা শিকদারের পরিচালনায় একটি সাংস্কৃতিক আয়োজন করা হয়। এতে যুব সদস্য, স্টাফ ও শিশুরা গান, নাচ, মিমিক্রি এবং স্ট্যান্ড আপ কমেডির মাধ্যমে উপস্থিত সকলকে বিনোদন দেন। অনুষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের কার্যক্রমের সফল সমাপ্তি এবং ২০২৫ সালের পরিকল্পনার প্রস্তুতির মাধ্যমে আনন্দঘন পরিবেশে শেষ হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com