চট্টলার কণ্ঠ ডেস্কঃ তিন পার্বত্য জেলায় আদিবাসীর উপর হামলা, বৌদ্ধ বিহার ভাংচুর, শ্মশান দখল করার প্রতিবাদে মহান ভিক্ষু সংঘ ও বৌদ্ধ জনসাধারণের আযোজনে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানৰবন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার ২১ সেপ্টেম্বর বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে একুশে পদকে ভূষিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অধ্যাপক ডক্টর জিনবোধি মহাথেরো’র সভাপতিত্বে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ভদন্ত এস, লোকজিৎ মহাথের প্রতিবাদ সভা উদ্বোধন করেন।
বক্তব্য রাখেন ভদন্ত শাসনবংশ মহাথেরো, ভদন্ত বিজয়ানন্দ মহাথের,ভদন্ত সাধনাজ্যোতি মহাথের, ভদন্ত দীপংকর মহাথেরো, ভদন্ত দীপানন্দ স্থবির, জ্ঞান অন্বেষণ অনলাইন নিউজ এর সম্পাদক- সত্য-সারথি এম. ধর্মবোধি স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক জে,বি, এস আনন্দবোধি ভিক্ষু, জে ধর্মবোধি ভিক্ষু, উপস্থাপনায় অগ্রলংকার ভিক্ষু সুধিসমাজের ব্যক্তিত্বদের মধ্যে ব্যক্তব্য রাখেন বোধিপাল বড়ুয়া, স্থপতি বিজয় তালুকদার, কন্থক এর সম্পাদক হিমেল বড়ুয়া, শিক্ষক বিষু বড়ুয়া, রুবেল বড়ুয়াসহ বক্তারা বলেন, অতি দ্রুত আদিবাসী হত্যা, বিহার ভাঙচুর, অগ্নি সংযোগকারী ও দখলদারদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।
বক্তারা বলেন, অতি দ্রুত আদিবাসী হত্যা, বিহার ভাঙচুর, অগ্নি সংযোগকারী ও দখলদারদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান। মানব বন্ধন ও সমাবেশ শেষে একটি মিছিল জামালখান, চেরাগী পাহাড় মোড় হয়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে এসে সমাপ্ত হয় ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন