1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয়

বোয়ালখালীতে একদিনে টিকা নিলেন ২ হাজারের বেশি কিশোরী

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

বোয়ালখালী প্রতিনিধি: চট্টলার কণ্ঠ: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা কার্যক্রমের প্রথম দিনে চট্টগ্রামের নগর ও উপজেলা মিলে ৪০ হাজার ৬৪৪ জন কিশোরীকে এ টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে নগরের ৭টি সেন্টারে ১২ হাজার ৩৭১ জন এবং ১৫ উপজেলায় ২৮ হাজার ২৭৩ জন কিশোরী টিকার প্রথম ডোজ পেয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে, চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে বোয়ালখালীতে ২ হাজার ৫১ জন, আনোয়ারা উপজেলায় প্রথম দিনে জরায়ুমুখ ক্যান্সারের টিকা নিয়েছেন ১ হাজার ৭৬১ জন, বাঁশখালী উপজেলায় ১ হাজার ৮৭৪ জন, চন্দনাইশে ২ হাজার ১৪২ জন, ফটিকছড়িতে ৩ হাজার ১১৩ জন, হাটহাজারীতে ৯৪৩ জন, কর্ণফুলীতে ১ হাজার ৬০২ জন, লোহাগাড়া উপজেলাতে ১ হাজার ৪৬৪ জন, মিরসরাইতে ২ হাজার ৪৫৫ জন, পটিয়াতে ১ হাজার ৫৬৭ জন, রাঙ্গুনিয়া উপজেলার ১ হাজার ৮৩২ জন, রাউজান উপজেলার ১ হাজার ৭৪৩ জন, সন্দ্বীপের ১ হাজার ৮২৪ জন, সাতকানিয়া উপজেলার ২ হাজার ২৮০ জন এবং সীতাকুণ্ডের ১ হাজার ৬২২ জন কিশোরী।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ‘এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের প্রথমদিনে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। জেলা পর্যায়ে আজকে ২৮ হাজার ২৭৩ জন কিশোরীকে টিকা দেওয়া হয়েছে। ক্যাম্পেইনের প্রথম ১০দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্র সমূহে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রসমূহে কিশোরীদেরকে এই এইচপিভি টিকা দেওয়া হবে। এ ভ্যাকসিনে কোন ধরণের ঝুঁকি বা বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচপিভি ভ্যাকসিনের অপপ্রচার বা গুজব রোধে সবাইকে সতর্ক থাকতে হবে।’

উল্লেখ্য, আজ (২৪ অক্টোবর) থেকে শুরু হওয়া ক্যাম্পেইনে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা ছাড়াও ১৫ উপজেলার তিন লাখ ৫১ হাজার ৮৪৮ জন কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে। এতে ৪ হাজার ৩৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির ৩ লাখ ৪৪ হাজার ৩৩০ জন ও স্কুল বহির্ভূত কমিউনিটির ৭ হাজার ৫১৮ জন কিশোরী এ টিকা পাবে।

এছাড়া, এ টিকার ক্যাম্পেইন চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালীন শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সরকারি হাসপাতাল, স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে গিয়ে কিশোরীরা এ টিকা নিতে পারবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com