চট্টগ্রাম ব্যুরো : পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন’ চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনের সাংসদ আবু সুফিয়ান, এমপি। সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আহমেদ রেজা হায়াত খান এবং সঞ্চালনায় ছিলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মনির হোসেন, বিশেষ অতিথি সিরাজুল মনির এবং চট্টগ্রাম রিপোটার্স এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ সোহাগ আরেফিন এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ অনিক, সহ সভাপতি সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শুভ, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মোহাম্মদ এমদাদুল এতে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি শাখার সদস্য মোহাম্মদ জসিম, মো. শফিক এবং সাংবাদিক রাজু চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মানুষের মাঝে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দেয়। তারা মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার ও অসহায় মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরবর্তীতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন