ডায়াবেটিস অনেক সময় নীরবে বাড়ে, আর অনেকেই তা জানতে পারেন জটিলতা দেখা দেওয়ার পর। তাই আগেভাগে শনাক্তকরণ, সচেতনতা ও নিয়মিত ফলোআপের ওপর জোর দিয়েছেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যপ্রযুক্তি খাতের নেতারা।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে টেলিকম ভবনে গ্রামীণ হেলথটেক লিমিটেডের (সুখী) প্রধান কার্যালয়ে আয়োজিত “Act Early, Live Life Shukhee” শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য “Early action on diabetes”-কে সামনে রেখে সেমিনারটির আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন -গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যানের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অব.) ডা. মো. জালাল উদ্দিন, গ্রামীণ শিক্ষার নির্বাহী ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম এবং গ্রামীণ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা।
সেমিনার সঞ্চালনা করেন গ্রামীণ হেলথটেক লিমিটেডের ইন্টারন্যাশনাল বিজনেস লিড ডা. ফাহরীন হান্নান। সূচনা বক্তব্য দেন -প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার ও চিফ বিজনেস অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল।
Experto ReWell-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হাকিম কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং (CGM) ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে ডায়াবেটিস ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন।
গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আহমেদ আরমান সিদ্দিকী ‘সুখী’র সেবা থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অসংক্রামক রোগ, বিশেষ করে ডায়াবেটিসের বাস্তব চিত্র তুলে ধরেন। সুখী-র কল সেন্টার ও টেলিমেডিসিন সেবায় ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ নিয়ে কতজন মানুষ সেবা নিতে আসছেন, সেই তথ্যের ভিত্তিতে তিনি আগেভাগে রোগ শনাক্তকরণ ও নিয়মিত ফলো
বারডেম একাডেমির পরিচালক এবং বারডেম হাসপাতালের এন্ডোক্রাইন ও ডায়াবেটিস বিভাগের পার্পল ইউনিট প্রধান প্রফেসর ডা. মো. ফিরোজ আমিন “Prediabetes: An Opportunity to Prevent or Delay Type 2 Diabetes” বিষয়ে বক্তব্য দেন। প্রি-ডায়াবেটিস পর্যায়ে সময়মতো ব্যবস্থা নিলে কীভাবে টাইপ ২ ডায়াবেটিস প্রতিরোধ বা বিলম্বিত করা যায়, তা তিনি তুলে ধরেন।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু (ঊর্মি) “Beyond Belief: The Hidden Dangers of Unproven Diabetes Treatments” বিষয়ে কথা বলেন। ডায়াবেটিস নিয়ে প্রচলিত ভুল ধারণা ও অপ্রমাণিত চিকিৎসার ঝুঁকি সম্পর্কে তিনি সতর্ক করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধ্যাপক অব মেডিসিন প্রফেসর ডা. মো. রোবেদ আমিন “Screening, Diagnosis and Treatment of Diabetes in Primary Health Care” বিষয়ে বক্তব্য দেন। প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে অসংক্রামক রোগ (NCD) স্ক্রিনিংয়ের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
গ্রামীণ শিক্ষার নির্বাহী ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম বাংলাদেশের ডায়াবেটিস পরিস্থিতির চিত্র তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গ্রামীণের চলমান কার্যক্রম তুলে ধরেন। প্রান্তিক মানুষের পাশে কীভাবে আরও কার্যকরভাবে দাঁড়ানো যায়, সে বিষয়েও তিনি আলোকপাত করেন।
সেমিনারের শেষে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন