চাইথোয়াইমং মারমা: নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির জেলা বিলাইছড়ি রাজস্থলীর সীমান্ত সড়কে মাঝামাঝি সাইসলে নামক বেপরোয়া অতি গতির দুই মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে ৩ আরোহী আহত হয়। শনিবার বিকাল ৩ টায় উপজেলার বিলাইছড়ি সাইসল সীমান্ত সড়ক এলাকায় ঝর্ণার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা নাম হলেন, বিলাইছড়ি সাইসল এলাকার আগুন চাকমা (২৬) একই এলাকার নন্দ লাল চাকমা (২১) ও শান্তি চাকমা (২৩)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, শনিবার বিকালে সাইসল এলাকায় ৩ জনে সারা দিন কাজ শেষ করে ঝর্ণায় গোসল করতে যাওয়ার সময় সাইসল সড়কের পাশে ফাঁকা রাস্তায় পরস্পর বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা দুই মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়েছে। এতে ৩ জন আরোহী মারাত্মক আহত হয়।এ দুর্ঘটনায় দুটি মোটরসাইকেলই দুমড়ে–মুচড়ে ছিটকে পড়ে যায়। পথচারীরা গুরুত্ব আহত তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেষে তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার রেফার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক আর এম ও ডাঃ নাজিম উদ্দিন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন