চট্টলার কণ্ঠ ডেস্কঃ সিএমপির চান্দগাঁও থানা পুলিশের অভিযানে তিনজন পেশাদার অস্ত্রকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল,ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতকাল শুক্রুবার ২২ নভেম্বর দিবাগত রাতে টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন, মিদোক মারমা (৪২), উহলাঞো মারমা (৪০) ও মুইচিং মারমা (২৩)।
সিএমপির (মিডিয়া অফিসার) এডিসি কাজি মোঃ তারেক আজিজ জানান, চান্দগাঁও থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন টেকবাজার এলাকার শাহেদ বিল্ডিংয়ের ৪র্থ তলার ৪ নং কক্ষের ভিতর অভিযান চালিয়ে তিনজন পেশাদার অস্ত্রকারবারিকে গ্রেপ্তার করে।পরে তাদের হেফাজত থেকে যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত ৭.৬৫ মিমি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ০৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময়ে বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের বিদেশি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল আহম্মেদে নেতৃত্বে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহম্মেদ, এসআই মোঃ মোমিনুল হাসান, এসআই ইমরান ফয়সাল, এসআই আজাহারুল ইসলাম, এএসআই জালাল উদ্দিন, এএসআই রাজু আহম্মেদ, এএসআই শাহ আলম, এএসআই জালাল উদ্দিন সোহাগ ও এএসআই সুজন কুমার দাশসহ একটি টিম এ অভিযান পরিচালনা করে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন