1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 31, 2026, 7:20 am
সংবাদ শিরোনাম: :
ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ

বিএসসির বহরে যুক্ত হচ্ছে দুই বাল্ক কেরিয়ার: চুক্তি স্বাক্ষর

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, September 22, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: বাংলাদেশ শিপিং করপোরেশন এর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। সাফল্যে আর সক্ষমতা অর্জনের অগ্রগতিতে এগিয়ে গেল আরেক ধাপ। বিগত কয়েক বছরের ধারাবাহিক সাফল্যের অংশ হিসাবে এবার যুক্ত হচ্ছে নিজস্ব অর্থায়নে দুটি অত্যাধুনিক বাল্ক ক্যারিয়ার। বাল্ক ক্যারিয়ার দুটি ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

গত ১২ আগস্ট সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ উপদেষ্টা পরিষদ কমিটির সভায় জাহাজ কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৬৩,৫০০ ডেডওয়েট টন (ডিডব্লিউটি)। দুটি জাহাজের মোট মূল্য ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩৫ কোটি ৭০ লাখ টাকা), যা দাপ্তরিক প্রাক্কলিত মূল্যের তুলনায় ৪.৬০ শতাংশ কম।

এর আগে, গত ৪ জুন জাহাজ দুটি কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। দরপত্র বিক্রি চলে ১৫ জুলাই পর্যন্ত। ১৬ জুলাই জমা পড়া প্রস্তাবগুলো যাচাই–বাছাই শেষে কারিগরি ও আর্থিক মূল্যায়ন এবং সরেজমিন পরিদর্শন সম্পন্ন হয়। এ সময় ৮টি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করে, এর মধ্যে ৩টি প্রস্তাব জমা দেয়। মূল্যায়ন শেষে যুক্তরাষ্ট্রভিত্তিক হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি (Hellenic Dry Bulk Ventures LLC) এর প্রস্তাব অনুমোদিত হয়। তাদের প্রস্তাবিত চীনে নির্মিত প্রতিটি জাহাজের মূল্য নির্ধারিত হয়েছে ৩৮.৩৪৯ মিলিয়ন মার্কিন ডলার।

এই প্রকল্প বাস্তবায়নে ক্রয় প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে তিনটি উপ–কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়। সেগুলো হলো— বিএসসির মহাব্যবস্থাপক (দূরপ্রাচ্য ও পিএইউ) এর নেতৃত্বে দরপত্র উন্মুক্তকরণ কমিটি, ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেকের সভাপতিত্বে ৭ সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটি এবং নির্বাহী পরিচালক (প্রযুক্তি) এর নেতৃত্বে কারিগরি সাব–কমিটি।

প্রস্তাবিত জাহাজগুলোতে রয়েছে উন্নত কারিগরি বৈশিষ্ট্য, যার মধ্যে উল্লেখযোগ্য হলো— কন্ট্রা রোটেটিং প্রপেলার যা জ্বালানি খরচ কমায় ও অপারেশনাল দক্ষতা বাড়ায়। এরোডাইনামিক ব্রিজ ডিজাইন যা বাতাসের বাধা কমিয়ে গতি ও জ্বালানি সাশ্রয় করে। আধুনিক হাল ফর্ম ও নো বুলবুস বো যা গতি বৃদ্ধি ও জ্বালানি সাশ্রয় করে। এছাড়াও সিলেক্টিভ ক্যাটালিটিক রিডাকশন সিস্টেম নাইট্রোজেন অক্সাইড নির্গমন নিয়ন্ত্রণ করে পরিবেশ রক্ষা করে। গ্রিন শিপ কনসেপ্ট জাহাজগুলোকে পরিবেশবান্ধব করে তুলেছে। তাছাড়াও আইএমও টিয়ার-III সার্টিফাইড ইঞ্জিন যা আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ড পূরণ করে। এছাড়াও ইউরোপীয় ও জাপানি যন্ত্রপাতি দিয়ে জাহাজগুলো নির্মিত হয়েছে। প্রধান ইঞ্জিন জার্মান লাইসেন্সে তৈরি ম্যান-বি&ডব্লিউ (MAN-B&W), পাম্প স্পেনের এবং কম্প্রেসার নরওয়ের তৈরি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, নতুন দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার যুক্ত হলে বিএসসির বহরে পরিবহন সক্ষমতা প্রায় ১ লাখ ২০ হাজার ডিডব্লিউটি বাড়বে। এ ছাড়া জাহাজ দুটির মাধ্যমে প্রতি বছর ১৫০ জন নাবিকের কর্মসংস্থান হবে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ দেশের সমুদ্রবাণিজ্যে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করবে।

তিনি আরও জানান, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) তার ৫৪ বছরের ইতিহাসে ২০২৪-২০২৫ অর্থবছরে সর্বোচ্চ ৬০০ কোটি টাকা আয়ের রেকর্ড করেছে। এর মধ্যে নিট মুনাফা দাঁড়িয়েছে ৩০০ কোটি টাকা, যা কর্পোরেশনের প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ মুনাফা।

বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সরকারের অর্থায়নে বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে (বিএসসি) আরও তিনটি জাহাজ প্রদান করা হবে। তিনি বলেন, সরকার বিএসসির বহরকে সমৃদ্ধ ও আধুনিক করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানান, নতুন দুটি জাহাজের নামকরণ করা হয়েছে— ‘বাংলার প্রগতি’ এবং ‘বাংলার নবযাত্রা’।

তিনি আরও জানান, একবছরের মধ্যেই সরকার বিএসসিকে স্বতস্ফূর্তভাবে আরও তিনটি জাহাজ দিবে। এবং চীন থেকে জিটুজি তে আরও চারটি জাহাজ অর্জনের প্রক্রিয়া শেষ পর্যায়ে বলেও জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com