1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি বাজারে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফেরাতে ইউএনওর পরিদর্শন সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা

বিএনপির বহিষ্কৃত নেতার ছেলের নেতৃত্বে বাস কাউন্টারে হামলা-লুটপাট;আহত ১০

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

আমতলী (বরগুনা) প্রতিনিধি।।বরগুনার আমতলীতে বিএনপির বহিষ্কৃত নেতার ছেলের নেতৃত্বে দূরপাল্লার বাস কাউন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কাউন্টারের টিকেটম্যান, যাত্রীসহ প্রায় ১০জন। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগীদের দাবি ভাংচুরসহ হামলাকারীরা কাউন্টারে থাকা ল্যাপটপ, কম্পিউটার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে গেছেন। ওই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা।

শুক্রবার (২২ নভেম্বর) রাত ৭টার দিকে আমতলী পৌরসভার নতুন বাজার বটতলা নামক এলাকায় দূরপাল্লার পরিবহনের টিকেট কাউন্টারে ওই হামলার ঘটনা ঘটে। ওই সময় ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন রুটে চলাচলরত দূরপাল্লার পরিবহন বাসের ১০ থেকে ১২টি কাউন্টারে দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে প্রায় দেড়শতাধিক দুর্বৃত্ত ওই হামলায় অংশ নেয়। এতে রয়েল পরিবহন কাউন্টার ইনচার্জ খায়রুল ইসলাম রিপন, রাজিব পরিবহন কাউন্টারম্যান কায়েস, শ্যামলী পরিবহন কাউন্টারের টিকেটম্যান মোঃ নাজমুল হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব জনি গাজী, সংবাদকর্মী এইচএম রাসেলসহ ৬জন অজ্ঞাত যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে কায়েস, জনি গাজী, সংবাদকর্মী এইচএম রাসেলকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। বাকীরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

শ্যামলী পরিবহনের কাউন্টারের টিকেটম্যান মোঃ নাজমুল বলেন, আমি যাত্রীদের টিকেট দিচ্ছিলাম। এমন সময় এক থেকে দেড়শতাধিক লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার কাউন্টারে ঢুকলে আমি ভয়ে সরে যাই। তারা আমার কাউন্টারে থাকা দুটি ল্যাপটপ, একটা প্রিন্টার, একটি কম্পিউটার, সিসি ক্যামেরাসহ আমার টিকেট বিক্রির প্রায় ৩০-৩৫ হাজার টাকা নিয়ে আমাদের চেয়ার টেবিলসব ভেঙে বাইরে ফেলে দিয়ে। তাদের দুটি টেবিল ভিতরে রেখে কাউন্টারের বাহির থেকে তালা দিয়ে চলে যায়।

সৌদিয়া পরিবহণের আমতলী কাউন্টার ম্যানেজার সফিউল বাশার লালন বলেন, বিএনপি থেকে বহিস্কৃত সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরের ছেলে একাধিক মামলার আসামী রাহাত ফকিরের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বেশ কয়েকটি কাউন্টারে হামলা চালায়। হামলাকারীরা আমার কাউন্টারে টিকিট বিক্রির ২৭ হাজার টাকা এবং ১টি ল্যাপটপ, পিন্টার ছিনিয়ে নিয়ে গেছে। এছাড়া কাউন্টারের মধ্যে থাকা আসবাবপত্র ভেঙে কাউন্টারে তালা মেরে চলে যায়। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা এসে তালা খুলে দেয়।

লাবিবা পরিবহন কাউন্টার ইনচার্জ মোঃ রুহুল আমিন অভিযোগ করে বলেন, পুলিশের সামনেই সন্ত্রাসীরা দূরপাল্লার কাউন্টারে হামলা ও ভাংচুর চালায়। তখন পুলিশ দর্শকের মত দাঁড়িয়েছিল।

সেবা গ্রীনলাইন কাউন্টার ইনচার্জ ও মামলার বাদী আরিফ বলেন, আমি আমার কাউন্টারে বসে টিকিট কাটছিলাম। হঠাৎ রাহাত ফকিরের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে যুবদলের মামুন, রাজ্জাক, জামাল বিহারী, সবুজসহ প্রায় দের শতাধিক দুর্বৃত্ত লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের দূরপাল্লার কাউন্টারে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। বিষয়টি নিয়ে আমি নিজে বাদী হয়ে আমতলী থানায় মামলা করতে গেলে পুলিশ আমার মামলা নিতে অস্বীকৃতি জানায়।

আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধা বলেন, বিএনপি থেকে বহিস্কৃত সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরের ছেলে রাহাত ফকির একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রর টাকা হাইজ্যাক, ছিনতাই, ডাকাতি মামলাসহ অসংখ্য মামলা রয়েছে। তার নেতৃত্বেই সন্ত্রাসীরা লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে দূরপাল্লার কাউন্টারে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। গত ৫ আগস্ট ফ্যাসিবাদী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে ওই রাহাত ফকিরের নেতৃত্বে এখন পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপরাধমূলক কার্যকলাপ করে আসছে। সকল ঘটনার সাথে রাহাত ফকির সরাসরি জড়িত থাকলেও আইন শৃংঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না। দিনদিন সে বেপরোয়া হয়ে উঠছে, এতে আমাদের দলেরও ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। দ্রæত তাকে গ্রেফতারের দাবী জানাই।

ওই বিষয়ে জানতে বিএনপি থেকে বহিস্কৃত সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরের ছেলে রাহাত ফকিরের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) মো. রুহুল আমিন বলেন, দূরপাল্লার পরিবহণ কাউন্টারে হামলার খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, এখন পর্যন্ত ওই বিষয়ে কেহ মামলা করতে থানায় আসেননি। আর থানায় মামলা না নেওয়ার অভিযোগটিও সঠিক নয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com