1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয়

বান্দরবানে ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে সাংগ্রাইং উৎসব

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃবান্দরবানে আগামী ৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের সর্ববৃহৎ সামাজিক উৎসব মাহা সাংগ্রাইং পোয়েঃ।

বুধবার (১৮মার্চ) সকালে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এঘোষণা দেন উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমা।

তিনি বলেন, সাংগ্রাইং পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী সর্বৃহৎ সামাজিক উৎসব।
প্রতি বছরের মতো এবারও উৎসবকে ঘিরে বর্ণাঢ্য কর্মসুচীর মাধ্যমে আয়োজন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ এবং উদযাপন পরিষদের সদস্যদের সম্মতিক্রমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা সবার অংশ গ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।
তিনি আরও বলেন, বিগত বছরের মতো এবারও উৎসব সফল করতে সকল শ্রেনী পেশার মানুষ, স্থানীয় প্রশাসন,গণমাধ্যম ও সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

উৎসব উপলক্ষে গৃহীত প্রধান কর্মসূচিগুলো হলো

৫এপ্রিল থেকে সাংগ্রাইং ক্রিকেট টুর্নামেন্ট (প্রতিদিন বিকাল ৩টা, ঐতিহ্যবাহী রাজার মাঠ)
১৩এপ্রিল -বর্ণাঢ্য সাংগ্রাইং র‍্যালি (সকাল ৭টা, রাজার মাঠ থেকে শহর প্রদক্ষিণ, একই দিন সকাল ১০টা বয়োজ্যেষ্ঠ পূজা, কেএসআই অডিটোরিয়াম)

১৪এপ্রিল -বাংলা নববর্ষের সরকারি অনুষ্টানে অংশগ্রহণ। একই দিন সন্ধ্যায় ঐতিহ্যবাহী রাজার মাঠে পিঠা তৈরী উৎসব।
১৫-১৬ এপ্রিল মৈত্রীময় পানি বর্ষণ,লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে দিয়ে শেষ হবে সাংগ্রাইং উৎসব।

উদযাপন পরিষদের পক্ষ থেকে উৎসব সফল করতে সকল শ্রেনী-পেশার মানুষ,স্থানীয় প্রশাসন,গণমাধ্যম ও সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উক্যসিং মারমা,সাবেক কাউন্সিলর থুইসিং প্রু লুবু,বান্দরবান প্রেসক্ৱাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনএজাকিরসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com